দলিত যুবক খুনের ঘটনায় উত্তপ্ত মরু রাজ্যের ঝালোয়ার

এক দলিত যুবকের খুনের ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঝালোয়ার। কংগ্রেস শাসিত রাজস্থানে কয়েক মাস আগেও দলিত খুনের ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ডিসেম্বরেই মরু রাজ্যে রাজস্থানে(Rajasthan) রয়েছে বিধানসভা নির্বাচন(Assembly Election)। সেই নির্বাচনের আগে সেখানকার কংগ্রেস সরকারকে(Congress Government) বিপাকে ফেলে দিল এক দলিত যুবকের খুনের(Dalit Youth Murdered) ঘটনা যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঝালোয়ার(Jhalawar)। কংগ্রেস শাসিত রাজস্থানে কয়েক মাস আগেও দলিত খুনের ঘটনা ঘটেছে। এখন আবার সেই একই ঘটনা ঘটায় সুর চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি(BJP)। শনিবার হনোটিয়া রাইমাল গ্রামের একটি সরকারি স্কুল থেকে দুর্গেশ মেঘওয়াল(২৫) নামে এক দলিত যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান অন্য কোথাও ইট দিয়ে থেঁতলে খুন করে তাঁর নগ্ন দেহ ফেলে দেওয়া হয় ওই স্কুলের ভিতরে। কিন্তু পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে না পারায় রীতিমত বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন সেখানকার দলিত সম্প্রদায়ের মানুষজন।

আরও পড়ুন গরুকে সংরক্ষিত জাতীয় পশু ঘোষণা করুক কেন্দ্র, রায় এলাহাবাদ হাইকোর্টের

জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন দুর্গেশ। পরের দিন সকালে গ্রামেরই সরকারি স্কুলের মধ্যে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় সুনেল থানায় খবর দেন এলাকাবাসীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্যত্র খুন করে মৃতদেহ এখানে নিয়ে আসা হয়। খুনের আগে দুর্গেশের ওপর নির্মম যৌন নির্যাতন ও অত্যাচার চালানো হয়েছিল। খুনের পর তাঁর চোখ খুবলে নেওয়া হয়। তারপর নগ্ন দেহ টেনে নিয়ে যাওয়া হয়। খুনের নেপথ্যে একাধিক ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে দলিত যুবককে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। শনিবার মৃতদেহ উদ্ধারের পরই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। মৃতদেহ আটকে শুরু হয় বিক্ষোভ। পরে অবশ্য মৃতদেহ সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে পরিবারের তরফেও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে। শুধু তাই নয়, ময়নাতদন্তের পর মৃতদেহ নিতেও অস্বীকার করেন তাঁরা। পরিবারের দাবি, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত মৃতদেহের সৎকার করা হবে না, তা মর্গেই পড়ে থাকবে। হাড়হিম করা এই হত্যাকাণ্ডের খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে যান পুলিশ সুপার রিচা তোমার। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…