কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতের তারকা থেকে খেলোয়াড়রা সকলেই নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নেন। আর আর পাঁচটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন না তাঁরা। ফিটনেস প্রসঙ্গে যাদের নিয়ে চর্চা হয় সেই তালিকার প্রথম সারিতেই রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউডের অভিনেত্রী দিশা পাটানি। বিশেষ করে দিশা ফিটনেস, খাদ্যাভ্যাস ও সৌন্দর্য নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তবে এবার তাঁর পানীয় জল নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে দিশা যে বিশেষ ব্র্যান্ডের জল পান করেন তার ৭৫০ মিলিলিটারের একটি বোতলের দাম নাকি ২৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে।  দাম শুনে কার্যত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। এমনকি এই দামি জল নিয়ে চর্চার মধ্যেই উঠে এসেছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির নাম। কারণ অনেকেই বলছেন বিরাট যে জল পান করেন তার দাম নাকি এই বিশেষ জলের থেকে কম।  

কী এই Bling H2O ?

একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছ, দিশা পাটানিকে বিভিন্ন সময়ে জিম কিংবা অনুষ্ঠানে হাতে একটি বিশেষ কাচের বোতল নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। সেই সূত্র ধরেই তাঁর পানীয় জল নিয়ে শুরু হয়েছে আলোচনা। দাবি করা হচ্ছে, অভিনেত্রী সপ্তাহে প্রায় পাঁচ বার Bling H2O ব্র্যান্ডের স্পার্কলিং ওয়াটার পান করেন। এই বিশেষ জলের ৭৫০ মিলিলিটারের বোতলের দাম ৫,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে  উল্লেখ করা হয়েছে। তবে, সোশ্যাল মিডিয়ায় যে দাবি ছড়িয়ে পড়েছে তার সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল। 

বিরাট কোহলির পানীয় জলের দাম কত?

ফিটনেস সচেতন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির পানীয় জল নিয়েও কম চর্চা হয় না। সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জানা যায়, কিং কোহলির সঙ্গে ফরাসি ব্র্যান্ড এভিয়ান ন্যাচারাল মিনারেল ওয়াটার (Evian Natural Mineral Water)-এর নাম জড়িয়ে রয়েছে। ফ্রান্সের আল্পস পর্বতাঞ্চল থেকে আসা এই প্রিমিয়াম মিনারেল ওয়াটারের দাম বাজারে প্রতি লিটারের ২৪৫ টাকা থেকে শুরু করে ৪০০০ টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ প্যাকেজিং বা বিক্রয়স্থল অনুযায়ী দাম আরও বেশি হতে পারে বলেও দাবি করা হয়। আর এবার বিরাটের পান করা বিশেষ সেই পানীয় জলের  সঙ্গেই দিশার পান করা জলের দামের তুলনা করা হচ্ছে।    

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই