ভরা এজলাসে পদত্যাগের ঘোষণা বম্বে হাইকোর্টের বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরা এজলাসে পদত্যাগের ঘোষণা করলেন বম্বে হাইকোর্টের বিচারপতি রোহিত বি ডিও। আজ, শুক্রবার এই বিরল ঘটনাটি ঘটেছে। কার্যত ভরা আদালতে সকল আইনজীবীদের কাছে ক্ষমা চেয়ে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। এর আগে ভারতের আইনের ইতিহাসে এমনভাবে কেউ নিজের পদত্যাগের ঘোষণা করেননি। তাই নিঃসন্দেহে এই ঘটনা নজিরবিহীন হয়ে থেকে গেল।

এদিন ভরা এজলাসে সকলের সামনে বিচারপতি ডিও বলেন, ‘আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের সকলকে কখনও না কখনও বকাবকি করেছি। তবে সেটা তোমাদের ভালোর জন্যই। যাতে তোমাদের কাজে উন্নতি হয়। তোমাদের কাউকেই আঘাত করার উদ্দেশ্যে আমি কখনও কিছু বলিনি। আমরা সকলে মিলে একটা পরিবার। আর পরিবারের লোককে আঘাত করা যায় না। তাই তোমরা কিছু মনে করো না। আর আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি পদত্যাগ করছি। তোমরা সকলেই খুব ভাল কাজ করছ। তোমাদের উন্নতি কামনা করি।’

প্রসঙ্গত, সম্প্রতি দুটি রায় দেওয়া নিয়ে বম্বে হাইকোর্ট্বের বিচারপতি ডিওকে অনেক সমালোচনার স্বীকার হতে হয়। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে তৈরি নিয়ে স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি। আর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এন সাইবাবাকে মাওবাদীদের সঙ্গে যুক্ত হওয়ার কাণ্ডে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর এই নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। তাই অবশেষে তিনি নিজের আত্মসম্মান রক্ষার্থে ভরা এজলাসে পদত্যাগের কথা ঘোষণা করেন, যা নজিরবিহীন।

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?