আবগারী দুর্নীতি মামলায় কবিতার জামিনের আবেদন খারিজ আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি : আবগারী দুর্নীতি মামলায় ভারতীয় রাষ্ট্রীয় সমিতির নেত্রী কে কবিতার অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। ছেলের স্কুলের পরীক্ষার জন্য জামিনের আবেদন করেছিলেন কবিতা। কিন্তু কবিতার সেই আবেদন খারিজ করে দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত।

এদিন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরী বাওয়েজা জানিয়েছেন, আবগারী দুর্নীতি মামলায় তদন্ত এখনও চলছে। এখনই কবিতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া ঠিক হবে না। এর আগে কবিতার পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, কবিতা ১৬ বছরের একটি ছেলে রয়েছে। ওর সামনে পরীক্ষা রয়েছে। কবিতাকে গ্রেফতার করার পর থেকে ওর ছেলে মানসিক অবসাদে ভুগছেন। মা হিসাবে কবিতার ওর পাশে থাকা প্রয়োজন। একইসঙ্গে কবিতার আইনজীবী এদিন আদালতকে জানান, এখনই কবিতাকে কোনও জিজ্ঞাসাবাদ করার কোনও প্রয়োজন নেই ইডি। এই প্রেক্ষাপটে কবিতার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হোক। কিন্তু ইডির তরফে কবিতার জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। ইডির তরফে দাবি করা হয়, আবগারী দুর্নীতি মামলায় যারা সুবিধা পেয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন কে কবিতা। পাশাপাশি কবিতার বিরুদ্ধে ফোন নষ্ট করে দেওয়া ও ফোনের ডেটা মুছে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে কবিতাকে জামিন দেওয়া ঠিক হবে। ইডির বক্তব্যকে সমর্থন জানিয়েই এদিন আদালত কবিতার জামিনের আবেদন খারিজ করে দেয়।

এর আগে সুপ্রিম কোর্টে কবিতার গ্রেফতারির বিরুদ্ধে করা পিটিশন খারিজ হয়ে যায়। তদন্তে নেমে ইডি জানতে পারে, দিল্লির আবগারী দুর্নীতি নীতি বদলের জন্য আপ নেতৃত্বকে ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন কেসিআর কন্যা কে কবিতা। গত ১৫ মার্চ কেসিআর কন্যার বাড়িতে তল্লাশি চালানো হয়। বেশ কয়েক ধণ্টা তল্লাশি চালানোর পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক