দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার দলের মহিলা সাংসদদের নিয়ে এবার মুখ খুললেন তিনি। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর আগেই সঙ্ঘাতের সৃষ্টি হয়েছিল। তা নিয়ে জল অনেকটাই গড়িয়েছে। এবার সংসদে মহিলা সাংসদরা চুপ থাকেন বলে অভিযোগ তুলেছেন। পাশাপাশি বলেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিল্টার করা তথ্য যায়। এরপরেই অস্বস্তিতে দল।

 

দলের মধ্যে একাধিক কর্মকাণ্ড করার জন্য খবরের শিরোনামে ছিলেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সব তথ্য পৌঁছয়না। তাঁদের কাছে যেটা যায়, সেটা ফিল্টার হয়, অর্থাৎ ঝাড়াই বাছাই করে যায়। এই প্রসঙ্গে কথ বলতে বলতে আচনকাই দলেরই মহিলা সাংসদদের আক্রমণ করে বসেছেন। তিনি নিশানা করেছেন শতাব্দী রায়কেও।

কয়েকদিন আগে লোকসভার তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর ছেড়ে যাওয়া কাজ সামাল দিচ্ছেন কাকলি ঘোযষ দস্তিদার। লোকসভায় তৃণমূলের দলনেতা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উপদলনেত্রী শতাব্দী রায়। প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিদুরী মহুয়া মৈত্রের সম্পর্কে যে কথা বলেছেন, সে গুলো গ্রহণযোগ্য না। এগুলো গ্রহণযোগ্যতার মধ্যে পড়েও না। রাজীব প্রতাপ রুডি মহুয়াকে সমর্থন করতে গিয়ে থ্রেট করেছিলেন বলে জানা গিয়ছে। সেখানে  হাজির শতাব্দী রায় ‘ডেপুটি লিডার’ উপস্থিত ছিলেন। কল্যাণের অভিযোগ, ডেপুটি লিডার অর্থাফ শতাব্দী এই বিষয়ে মুখ খুলতে চাননি। কল্যাণের অভিযোগ, দলের সাংসদকে আক্রমণ করা হচ্ছে দেখেও তৃণমূল মহিলা সাংসদেরা চুপ করে থাকেন সংসদে। দলের কাউকে যখন আক্রমণ করা হচ্ছে তখন কেউ কিছু বলছে না।

সংসদের ভিতরে দলের এমপিকে যে সমর্থন করতে হয়, সেটা তারা করে না। সে দিন এসপি-র লোকগুলো সমর্থন করেছিল। তাঁর কথা স্পষ্ট, এক জন ডেপুটি লিডার জবাব না দিয়ে কীভাবে চুপ করে দাঁড়িয়েছিল। এবার এই নিয়ে শুরু হয়েছে তরজা। এর আগেও মহুয়া মৈত্রের সঙ্গে সমস্যার জড়িয়েছিলেন তিনি।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?