কামড়ে দেওরের পুরুষাঙ্গ ক্ষতবিক্ষত করল বৌদি, ৫৫ সেলাই পড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারের মধ্যে ছোটখাটো ঝগড়া-বিবাদ নতুন কিছু নয়। বিশেষ করে বাড়ির শিশুদের মধ্যে মনোমালিন্য হলে তা নিয়ে বড়দের মধ্যেও কথা কাটাকাটি হতে দেখা যায়। শিশুদের এমনই এক বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি যে এমন ভয়াবহ জায়গায় পৌঁছতে পারে, তা কার্যত অবিশ্বাস্য! উত্তরপ্রদেশের কানপুরে বৌদি ও দেওরের মধ্যে বচসার জেরে ঘটে গেল চরম কাণ্ড। অভিযোগ, রাগের মাথায় দেওরের গোপনাঙ্গে দাঁত বসিয়ে দেন বৌদি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ক্ষতস্থানে দিতে হয় ৫৫টি সেলাই।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের সজেতি থানা এলাকার একটি গ্রামের। জানা গিয়েছে, ওই পরিবারের বড় ছেলে আমদাবাদে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামেই থাকেন। পরিবারের ছোট ছেলের বয়স ৩৭ বছর। তিনি নিজের পরিবার নিয়েও একই গ্রামে থাকেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৌদির ছেলেকে মারধর করা নিয়ে দেওরের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়। অভিযোগ, এই ঘটনার জেরে বৌদি ও দেওরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। শুক্রবার সন্ধ্যায় ফের তাঁদের মধ্যে অশান্তি বাধে। সেই বিবাদে শ্বশুরও জড়িয়ে পড়েন। একসময় পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ সেই সময়ই দেওরের উপর হামলা চালান বৌদি। তার গোপনাঙ্গে দাঁত দিয়ে কামড় বসিয়ে দেন তিনি। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। প্রথমে তাঁকে ঘাটমপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কানপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসায় ৫৫টি সেলাই দিতে হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

এদিকে, ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সজেতি থানার আধিকারিকদের দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত মহিলার মানসিক স্বাস্থ্য নিয়েও দাবি করা হয়েছে , যদিও সেই বিষিয়ে নিশ্চিত তথ্য সামনে আসেনি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে