তামিলনাড়ু বাড়াল, কর্ণাটক সরাল! করোনা বিধির রদবদল দক্ষিণের রাজ্যগুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন দেশজুড়ে কার্যত উল্কার গতিতে বৃদ্ধি পাচ্ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ঠিক তখনই করোনা বিধি নিয়ে এক এক ধরণের সিদ্ধান্ত নিচ্ছে এক এক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। শুক্রবার সকালেই জানা গিয়েছিল রাজধানী দিল্লিতে বিগত কয়েকদিন ধরে করোনার দৈনিক সংক্রমণের হার কিছুটা কমায় কেজরি সরকার লেফটন্যান্ট গভর্নরের কাছে করোনার বিধি নিষেধ কিছুটা শিথিল করার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে ভিড় এড়াতে সপ্তাহের ছুটির দিনগুলিতে যে কার্ফু চলছে সেটাও তুলে নেওয়ার সুপারিশ জানানো হয়েছে। যদিও দিল্লি সরকারের সেই আবেদনে সারা দেননি লেফটন্যান্ট গভর্নর অনিল বাইজাল। তবে দিল্লি সরকারের দেখানো রাস্তাতে হেঁটেই করোনা বিধি শিথিল করল দক্ষিণের রাজ্য কর্ণাটক।

দেশের অন্যান্য রাজ্যের মতো কর্ণাটকেও নতুন বছরের শুরুর দিন থেকেই উত্তরোত্তর বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার সকালে কেন্দ্রের প্রকাশিত করোনা রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৪৭ হাজার মানুষ। তবে কর্ণাটক সরকারের দাবি রাজ্যের করোনা গ্রাফ উর্দ্ধমুখী থাকলেও এইবারের সংক্রমণ নিয়ে বেশী উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বর্তমানে খুব বেশী মানুষকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে না। আর তাই রাজ্যজুরে চলা করোনার বিধি নিষেধ কিছুটা শিথিল করাই যায়। এর পাশাপাশি কর্ণাটক সরকার আরও জানিয়েছে, পরবর্তীতে যদি হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়ে এবং সেটা বেড়ে ৫ শতাংশের ওপর যায় তাহলে আবারও সরকার লকডাউন নিয়ে ভাবনা চিন্তা করবে। জানা যাচ্ছে আপাতত কর্ণাটক থেকে সপ্তাহশেষের কার্ফু তুলে নেওয়া হল। তবে শনি এবং রবিবারের কার্ফু তুলে নেওয়া হলেও আপাতত জারি থাকছে নৈশ কার্ফু।

অন্যদিকে একদিকে যখন কর্ণাটক লকডাউন তুলে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে ঠিক তখনই দক্ষিণের অপর রাজ্য তামিলনাড়ুতে রবিবার লকডাউন ঘোষণা করল স্ট্যালিনের সরকার। শুক্রবার তামিলনাড়ু সরকারের তরফ থেকে জানানো হল, আগামী রবিবার থেকেই শুরু হবে এই লকডাউন। তেব এই লকডাউনে দোকানপাট এবং বাজার বন্দ্যহ থাকলেও এয়ারপোর্টে যাওয়ার অটো, বাস, ট্রেন সবই চলবে। উল্লেখ্য, কেন্দ্রের রিপোর্ট অনুসারে গত একদিনে তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ২৮,৫৬১ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৯ জনের। জানা যাচ্ছে দক্ষিণের এই রাজ্যে আগের থেকে অনেকটাই বেড়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আর মূলত সেই কারণেই সপ্তাহের শেষদিনে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।  

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের