মোদির প্রশংসা করায় চিদম্বরম পুত্র কার্তিকে শোকজ কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দুর্নীতির দায়ে ইডি আর সিবিআইয়ের সাঁড়াশি চাপে যথেষ্টই বেকায়দায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় মেতে উঠেছিলেন। দলীয় নেতা রাহুল গান্ধিকে ছোট করে দেখানোর চেষ্টাও করেছিলেন। আর ওই ‘অপরাধের’ শাস্তি পেতে চিদম্বরম পুত্রকে। দলীয় অনুশাসন ভাঙায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ ধরাল তামিলনাডু প্রদেশ কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি। আগামী ১০ দিনের মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কী ঘটেছিল? সম্প্রতি এক টিভি সাক্ষা‍ৎকারে প্রধানমন্ত্রী মোদির ভজনা করতে গিয়ে চিদম্বরম পুত্র কার্তি চিদম্বরম বলেছিলেন, ‘জনপ্রিয়তায় মোদির থেকে অনেক পিছিয়ে রাহুল গান্ধি। জনপ্রিয়তায় কখনই মোদির সমক্ষ হতে পারবেন না রাহুল।’ এখানেই থামেননি তিনি। যেখানে কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যুতিন ভোটযন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেখানে ইভিএমের প্রশংসা করেছেন কার্তি চিদম্বরম। তাঁর ওই প্রশংসায় অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেস নেতৃত্বকে।

কেন দলীয় অনুশাসন ভেঙে রাহুল গান্ধিকে ‘নিচু’ দেখানোর চেষ্টা করেছেন এবং ইভিএম নিয়ে দলীয় অবস্থানের বিপরীতে গিয়ে মন্তব্য করেছেন, চিদম্বরম পুত্রের কাছে তা জানতে চেয়েছে তামিলনাডু প্রদেশ কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি। যদিও ঘনিষ্ঠ মহলে কার্তি জানিয়েছে, সাংসদ হওয়ায় তাঁকে একমাত্র শোকজ করতে পারে এআইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি। রাজ্য কংগ্রেসের শোকজ করার কোনও এক্তিয়ার নেই। তাই কারণ দর্শানো নোটিশের জবাব তিনি দেবেন না। সূত্রের খবর, ইডি ও সিবিআইয়ের সাঁড়াশি চাপ থেকে বাঁচতে আগামী লোকসভা ভোটের আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখাতে পারেন চিদম্বরম পুত্র।

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য