বাম জমানার বিতর্কিত রেল প্রকল্প বন্ধ করে দিল কেরলমের কংগ্রেস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত নিল কেরলমের নতুন সরকার। বহু বিতর্ক ও জনবিরোধিতার কেন্দ্রে থাকা তিরুবনন্তপুরম থেকে কাসারগড় পর্যন্ত প্রস্তাবিত সিলভারলাইন সেমি-হাইস্পিড রেল প্রকল্প আনুষ্ঠানিকভাবে বাতিল করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। কয়েক বছর ধরে রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত এই প্রকল্প ঘিরে এবার কার্যত ইতি টানল নতুন প্রশাসন।

মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান,’কে-রেল’ নামে পরিচিত এই প্রকল্পের জন্য জমি চিহ্নিত করতে বসানো সমস্ত পাথর দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের জন্য শুরু হওয়া ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে, প্রকল্পবিরোধী আন্দোলনের জেরে যেসব মামলা দায়ের করা হয়েছিল, সেগুলি প্রত্যাহারের জন্য আদালতে হলফনামা জমা দেওয়া হবে। সিলভারলাইন প্রকল্পের বিরুদ্ধে কংগ্রেস দীর্ঘদিন ধরে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। প্রায় ৫৩০ কিলোমিটার দীর্ঘ এই রেল করিডোর নির্মাণে ১২০০ হেক্টরের বেশি জমি অধিগ্রহণের প্রয়োজন ছিল। এর ফলে প্রায় ১০ হাজার পরিবারের বাড়িছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষরা। 

আরও পড়ুন: একবার প্রতারণা করলে কি ক্ষমা করা যায়, রাখুল প্রীত সিংয়ের মন্তব্য ঘিরে নতুন আলোচনা

পরিবেশবিদদের মতে, প্রকল্পের উঁচু বাঁধ ও কাঠামো কেরলমের স্বাভাবিক জলনিকাশ ব্যবস্থা ব্যহত করতে পারত। এতে বর্ষাকালে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা ছিল। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল ৬৩ হাজার ৯৪১ কোটি টাকা।এর বড় অংশ বিদেশি ঋণের মাধ্যমে জোগাড় করার পরিকল্পনা ছিল, যা রাজ্যের আর্থিক অবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারত। কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়ায় প্রকল্পটি দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় ছিল। অবশেষে নতুন সরকারের এই সিদ্ধান্তে বিতর্কিত সিলভারলাইন প্রকল্পের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা