নিজের ভাইয়ের দ্বারাই গর্ভবতী, সাত মাসের সন্তানসম্ভবা নাবালিকার গর্ভপাতের

বিচারপতি জিয়াদ রহমান এ এ এক নির্দেশে জানিয়েছেন, কাল বিলম্ব না করে অবিলম্বে নাবালিকার গর্ভপাতের ব্যবস্থা করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: নিজের ভাইয়ের দ্বারাই গর্ভবতী হয়েছিলেন এক নাবালিকা। সামাজিক সম্মান রক্ষায় মেয়ের গর্ভপাতের অনুমতি দেওয়ার আর্জি নিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতা নাবালিকার বাবা। তার সেই আর্জিতে সাড়া দিয়েছে কেরল হাইকোর্ট। গত ১৯ মে বিচারপতি জিয়াদ রহমান এ এ এক নির্দেশে জানিয়েছেন, কাল বিলম্ব না করে অবিলম্বে নাবালিকার গর্ভপাতের ব্যবস্থা করতে হবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ১৫ বছরের এক নাবালিকা নিজের দাদার দ্বারাই গর্ভবতী হয়েছিলেন। বিষয়টি বেশ কয়েক মাস বাদে জানতে পারে পরিবারের সদস্যরা। সামাজিক সম্মান ও শারিরীক জটিলতার বিষয়টি মাথায় রেখে মেয়ের গর্ভপাতের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নাবালিকার বাবা। ওই আর্জির পরিপ্রেক্ষিতে বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে নাবালিকাকে শারীরিকভাবে পরীক্ষা করে জানানো হয়,  ‘গর্ভপাতের জন্য নির্যাতিতা নাবালিকা শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত।’

ওই রিপোর্টের প্রেক্ষিতেই সাত মাসের গর্ভবতী নাবালিকার গর্ভপাতের অনুমতি দিয়েছেন বিচারপতি জিয়াদ রহমান এ এ। নির্দেশে তিনি বলেছেন, ‘চিকি‍ৎসকদের রিপোর্ট অনুযায়ী, আবেদনকারী নাবালিকা গর্ভপাতের জন্য শারীরিক ও মানসিকভাবে যথেষ্টই প্রস্তুত। তাই কোনও দেরি না করে সাত মাসের সন্তান সম্ভবা নাবালিকার গর্ভপাতের ব্যবস্থা করতে হবে। জেলা স্বাস্থ্য আধিকারিক ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে এ বিষয়ে প্রয়োজনীয পদক্ষেপ নিতে হবে।’

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?