রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে সরাতে উদ্যোগী কেরলের বিজয়ন সরকার

কেরলেও পশ্চিমবঙ্গের ছায়া। রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরাতে উদ্যোগী হয়েছে কেরলের পিনারাই বিজয়নের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি : কেরলেও পশ্চিমবঙ্গের ছায়া। সেখানকার বাম সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ তুঙ্গে উঠল। রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিশ্ববিদ্যালয়ের পদ থেকে সরাতে উদ্যোগী হয়েছে কেরলের পিনারাই বিজয়নের সরকার।

গোটা দেশেই প্রায় সব অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালের সঙ্গে সরকারের বিবাদ লেগেছে। রাজ্যপালরা কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করছে বলে বিরোধীদের অভিযোগ। কেরলে বেশ কিছুদিন ধরেই রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে বাম সরকারের বিরোধ চলছিল। বর্তমানে তা চরম আকার নিয়েছে। সম্প্রতি কেরলের ন’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ করতে বলেছিলেন রাজ্যপাল। আর তাতেই বিরোধের আগুনে ঘি পড়ে। পিনারাই বিজয়নের সরকার সিদ্ধান্ত নিয়েছে, সবক’টি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হবে। এই মর্মে অর্ডিন্যান্স আনতে চলছে বাম সরকার। এদিনই দক্ষিণের আরেকটি রাজ্য তামিলনাড়ুতে ডিএমকে সরকার ওই রাজ্যের রাজ্যপালকে সরাতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে। দক্ষিণের আরেকটি অবিজেপি রাজ্য তেলেঙ্গানাতেও রাজ্যপালের সঙ্গে সেখানকার ক্ষমতাসীন টিআরএস সরকারের বিরোধ চলছে।

 প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে তৃণমূল সরকারের বিরোধ তুঙ্গে উঠেছিল। কেরলের মতো এ রাজ্যেও আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে বিল এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর সংস্থান রাখা হয়েছিল বিলে। তবে কেরলে আচার্য পদে মুখ্যমন্ত্রী নন, সেই চেয়ারে কোনও শিক্ষাবিদকে বসাতে চায় বিজয়নের সরকার। কেরলে বাম সরকারের এই সিদ্ধান্তে রাজ্যপালের সঙ্গে বিরোধ আরও নিশ্চিত ভাবে বাড়বে। আগামী দিনে এই লড়াই কী আকার নেয় এখন সেটাই দেখার।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক