চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিডনি দিয়েছিলেন লালুকে, এবার ‘বাবার’ সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন কন্যা রোহিনী

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিধানসভা ভোটে ভরাডুবির পরেই রাষ্ট্রীয় জনতা দলের অন্দরে থাকা অসন্তোষ আগ্নেয়গিরি হয়ে আবির্ভূত হল। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের সুখের সংসারেও ভাঙন ধরল। ভোটের ফলাফল প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন লালু-কন্যা রোহিনী আচার্য্য। শুধু তাই নয়, পরিবারকে ত্যাজ্য বলে ঘোষণা করেছেন। অর্থা‍ৎ বাপের বাড়ির সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটে ভরাডুবির পরেই খোদ ঘরের মধ্যে থাকা অসন্তোষ এইভাবে প্রকাশ হয়ে পড়ায় আরও বিড়ম্বনায় পড়লেন বিহার রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র লালুপ্রসাদ যাদব।

বিহারে বিধানসভা ভোটের আগেই আরজেডি সুপ্রিমোর ঘরে অশান্তির আগুন লেগেছিল। বিদ্রোহ ঘোষণা করে আলাদা দল গড়েছিলেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব। যদিও আরজেডির খাসতালুক মহুয়া আসনে লোক জনশক্তি পার্টির (রামবিলাস) প্রার্থীর কাছে হেরে গিয়েছেন। তবে ভোট কাটুয়া হিসাবে অবতীর্ণ হয়ে আরজেডি প্রার্থীর কারণ হয়ে দাঁড়িয়েছেন। বড় ছেলের ওই বিদ্রোহ হজম করেননি লালু। ত্যাজ্য পুত্র হিসাবে ঘোষণা করেছেন। তবে মেয়ে রোহিনী যে ‘মরার উপরে খাঁড়ার ঘা’-এর মতো আঘাত হানবে তা বুঝতে পারেননি প্রাক্তন রেলমন্ত্রী।

পেশায় চিকি‍ৎসক রোহিনী আচার্য্য গত বছর লোকসভা ভোটে আরজেডির হয়ে সারণ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে বিজেপি প্রার্থী রাজীব প্রতাপ রুডির কাছে হার মানতে হয়েছিল। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটেও লড়তে চেয়েছিলেন। যদিও টিকিট দেননি লালু। তাতে যথেষ্টই ক্ষুব্ধ হয়েছিলেন রোহিনী। বাবার উপরে ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি দাদা তেজপ্রতাপকে জেতানোর জন্য ভোটারদের কাছে আর্জি জানিয়ে অপমানের খানিকটা বদলা নেওয়ার  চেষ্টা চালিয়েছিলেন।

এদিন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে রাজনীতি ও পরিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে দেওয়ার কথা জানিয়ে লেখেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি এবং আমার পরিবারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিচ্ছি। সঞ্জয় যাদব এবং রমিজ আমাকে এটাই করতে বলেছিলেন… এবং আমি সমস্ত দোষ নিজের কাঁধে নিচ্ছি।’

 

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ