জম্মু-কাশ্মীরের সোপিয়ানে গুলিযুদ্ধে লস্কর ৩ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, সোপিয়ান: ভূস্বর্গে ফের গুলির শব্দ। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি। সংবাদ সংস্থা সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার সোপিয়ানের জিনপাথের কেলার এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বেধেছে। আরও কয়েকজন জঙ্গি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। জঙ্গি এবং নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে গুলি বিনিময় চলছে।

পহেলগাঁও হামলার পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমুক্ত কাশ্মীর গড়ার ডাক দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।  সোপিয়ানে  তিন পাক জঙ্গি আদিল হুসেন থোকার, আলি ভাই, হাশিম মুসার লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। পহেলগাঁও ঘটনার সঙ্গে এদের যোগ থাকতে পারে বলে জানানো হয়েছে। কোনও জঙ্গি সন্দেহ কাউকে দেখলে খবর দেওয়ার কথা বলা হয়েছে। পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি জঙ্গিদের খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসমুক্ত কাশ্মীর গড়াই লক্ষ্য।  সেই কারণে কিছু পোস্টারও লাগানো হয়েছে। পোস্টার লাগানোর কিছু পরেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয়। গুলি-পাল্টা গুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ।  সবজায়গায় নিখুঁত তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার সোপিয়ানে জঙ্গল ঘিরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই জঙ্গলেই কয়েকজন লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে। তাদের সঙ্গেই গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৩ জঙ্গি। সেখানে আরও কয়েকজন লুকিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।

২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে দক্ষিণ কাশ্মীর এবং কিস্তোয়ারের জঙ্গলে চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।বেশ কয়েকজন আহত হন। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা