চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

নিজস্ব প্রতিনিধি:  হাসপাতাল যেখানে রোগীদের চিকিৎসা করা হয় সেখানেই বসেছে মদের আসর। তাও আবার সরকারি হাসপাতালে। ভাবতে পারছেন! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বারাণসীতে। দীনদয়াল জেলা হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন , সকলের  চোখ কপালে উঠেছে। 

সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে,   হাসপাতালের  প্যাথলজি ল্যাবের একটি টেবিলের ওপর কাঁচের গ্লাস সাজানো। কয়েকজন ব্যক্তি (সম্ভবত হাসপাতালের কর্মী) গোল হয়ে বসে আছেন। তাঁরা একে অপরের গ্লাসে গ্লাস ঠেকিয়ে উল্লাস করছেন। হাসপাতালে  উৎসবের আমেজ ।  মদের বোতলের পাশেই রাখা আছে প্লেট ভর্তি   চিকেন কারি এবং অন্যান্য স্ন্যাক্স। আশ্চর্যজনকভাবে, এই  পার্টিটি এমন জায়গায় হচ্ছে যেখানে রোগীদের পরীক্ষার জন্য সংবেদনশীল এবং ব্যয়বহুল মেশিন  বসানো হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পরেই উঠেছে বিতর্কের ঝড়। 

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

জানা  গিয়েছে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিরা হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান এবং অন্যান্য প্যাথলজি কর্মী হতে পারেন। তবে প্রশাসন আনুষ্ঠানিকভাবে কারও পরিচয় নিশ্চিত করেনি।  বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, দীনদয়াল জেলা হাসপাতালের প্রধান চিকিৎসা সুপারিনটেনডেন্ট (সিএমএস) ডাঃ আরএস রাম তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে ভিডিওটির সত্যতা যাচাই করতে এবং এতে দেখা ব্যক্তিদের সনাক্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর, জড়িত কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।  যদিও হাসপাতাল প্রশাসনও জানিয়েছে,  সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওটি পুরনো হতে পারে। তবে প্রশাসন বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেই জানানো হয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ