সরকারি স্কুলের শিক্ষকদের ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে নিয়োগ নয়, জানিয়ে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি লোকসভা নির্বাচনের গণনার সময়ে সরকারি স্কুল শিক্ষকদের কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না। ফের স্পষ্টভাবে এ কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে,  সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনও স্কুলের স্থায়ী বা অস্থায়ী কোনও শিক্ষককেই কাউন্টিং এজেন্ট হিসাবে ব্যবহার করা যাবে না।

আগামী মঙ্গলবার দেশ জুড়ে ভোট গণনা। সেদিনই লোকসভা ভোটের ফলাফল জানা যাবে। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট গণনায় কোনও শিক্ষক বা সরকারি কর্মচারীকে কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও কোথাও কোথাও শিক্ষকদের কাউন্টিং এজেন্ট হিসাবে কাজে লাগানো হত। তবে এবার রীতিমতো নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও শিক্ষককেই কাউন্টিং এজেন্ট করা যাবে না।

উল্লেখ্য, যেকোনও গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্ট হলেন প্রার্থীর প্রতিনিধি। এজেন্টরা প্রার্থীর হয়ে নির্দিষ্ট গণনাকেন্দ্রে ভোটগণনার কাজ পর্যবেক্ষণ করে থাকেন। একাধিক জায়গায় গণনার কাজ হওয়ার কারণে প্রার্থীর একার পক্ষে সর্বত্র উপস্থিত থাকা সম্ভব হয় না। সেইকারণে প্রার্থীরা কাউন্টিং এজেন্ট নিয়োগ করে থাকেন। এই এজেন্টকে গণনার নিয়ম কানন সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকতে হয়। এবার সেই কাজে কোনও স্কুল শিক্ষককে নিয়োগ করা যাবে না জানিয়ে দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো