ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই উৎসবের সিজন। বেশিরভাগ ক্রেতা করছেন অনলাইন শপিং। আর সেই শপিং-য়ের সামগ্রী বাড়ি বাড়ি দ্রুত পৌঁছে দিচ্ছেন ডেলিভারি বয়রা। তেমনই কাজ করতে আজ, রবিবার দিল্লির রোহিণীর কারোল বাগ এলাকার সেক্টর ৫ গিয়েছিলেন এক ডেলিভারি বয়। সেখানে গিয়ে করুণ অভিজ্ঞতার স্বীকার হলেন এক ডেলিভার বয়। ক্রেতা সেজে দুই তরুণী তাঁর সঙ্গে যে আচরণ করেছে, তা সারাজীবন মনে থাকার মতো।

আজ, রবিবার সাত সকালে রোহিণীর কারোল বাগ এলাকার সেক্টর ৫ গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে ক্রেতাকে পার্সেল দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তখনই ঘটে যায় বিপত্তি। এক তরুণী প্রথমে তাঁর কাছে গিয়ে পার্সেল চান। কিন্তু ডেলিভার বয়ের সন্দেহ হয়, তিনি ওই তরুণীকে পার্সেল দিতে অস্বীকার করে। তখনই জোর করে সেই পার্সেল ছিনতাইয়ের চেষ্টা করে অভিযুক্ত তরুণী। ডেলিভারি বয় তাতে বাধা দিতে গেলে ওই তরুণীর আরও এক সহযোগী এসে সমস্ত পার্সেল ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। তাদের আটকাতে চেষ্টা করলে, দুই তরুণী ওই ডেলিভারি বয়ের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেয়। তারপরে তারা পালিয়ে যায়। চোখে লঙ্কাগুঁড়ো থাকায় কিছু দেখতে পাননি ওই ডেলিভারি বয়। পরে চোখে জল দিয়ে বাড়িতে চলে যান তিনি। গোটা বিষয়টি থানায় জানায় সে।

আরও পডুন: বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

ওই ডেলিভারি বয়ের কাছে লিখিত অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। মুহূর্তে দুই অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়। তারা দুই বোন বলে পুলিশ জানিয়েছে। ধৃত নারীদের মধ্যে একজন ফ্যাশন ডিজাইনিং কোর্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি বেকার। অপর অভিযুক্ত হলেন ২০ বছর বয়সী এক তরুণী, যিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। অভিযুক্ত দুই বোনই করোল বাগ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মুখে তারা সত্যিটা স্বীকার করেছে।

ভিক্ষার ছলে মোবাইল চুরি! কাঁকসায় পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং, উদ্ধার ডজনখানেক মোবাইল

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক