মৌসমভবন দিল মঙ্গলবার্তা, রবিবার আন্দামানে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু

আবহাওয়া দফতর চার রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রবিবার দিল্লির মৌসমভবন থেকে এল মঙ্গলবার্তা।
আজ রবিবার, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই প্রবেশ করছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টায় সেখানে হাল্কা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। রবিবার থেকে আগামী পাঁচদিন বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।কোনও কোনও জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়া দফতর চার রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে। সেই সব রাজ্যগুলি হল কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপ।
রবিবার মৌসম ভবনের বুলেটিনে বলা হয়েছে, আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। কেরল, কর্নাটকের সমুদ্র উপকূল, মহারাষ্ট্র, লাক্ষাদ্বীপে আগামী ১৬ মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই চার জায়গা মিলিয়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ হবে কমপক্ষে ৬৪.৫ মিলিমিটার, সর্বোচ্চ ২০৪.৪ মিলিমিটার। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে।
আবহাওয়া দফতরের এই বার্তা যে স্বস্তিদায়ক তা নিয়ে কোনও সন্দেহ নেই। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে চলছে তীব্র দাবদাহ। কোনও কোনও জায়গার তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে মাঝে-মধ্যে কোনও কোনও রাজ্যে হয়েছে ধুলিঝড়। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তবে রবিবারর মৌসম ভবনের বুলেটিন সেই অস্বস্তিতে অনেকটাই প্রলেপ দেবে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান