Assembly Polls 2023: বুধনি থেকে লড়ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিদ্রোহের আশঙ্কায় শেষ পর্যন্ত পিছু হঠল বিজেপি শীর্ষ নেতৃত্ব। বিধানসভা ভোটে মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ফের প্রার্থী  করা হয়েছে। তিনি তাঁর পুরনো আসন বুধনি থেকেই লড়বেন। একইসঙ্গে প্রার্থী করা হয়েছে শিবরাজের বিরোধী গোষ্ঠীর নেতা তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে। তিনি লড়বেন দাতিয়া আসন থেকে।

আগামী ১৭ নভেম্বর এক দফাতেই মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে বলে সোমবার সকালে ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর ওই নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। মোট ৫৭ আসনের প্রার্থীর নাম জানানো হয়। এ নিয়ে তিন দফায় ২৩০ আসনের মধ্যে ১৩৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির। বাকি ৯৪ আসনের প্রার্থী তালিকা খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

গত মাসেই মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের জন্য প্রথম ও দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কোনও দফাতেই নাম ছিল না বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। উল্টে তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, ফগ্গন সিং কুলস্তে ও প্রহ্লাদ পটেল-সহ একাধিক সাংসদের নাম ছিল তালিকায়। ফলে জল্পনা শুরু হয়েছিল, ১৮ বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ছেঁটে ফেলতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই আভাস পেয়েই গত কয়েকদিন ধরে বিভিন্ন জনসভায় উপস্থিত দলের কর্মী-সমর্থকদের কাছে শিবরাজ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, তাঁকে ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে দেখতে চান কী তাঁরা? সমস্বরে জবাব মিলছিল-হ্যাঁ। আর শিবরাজের ওই সমর্থন দেখে আর কোনও ঝুঁকি নেননি বিজেপি শীর্ষ নেতৃত্ব।

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?