আরএসএসের দায়ের করা মানহানি মামলায় স্বস্তিতে রাহুল

সংশ্লিষ্ট মানহানি মামলায় (defamation case) আদালতে রাহুলকে আর হাজিরা দিতে হবে না বলে জানিয়ে দিল মহারাষ্ট্রের থানে জেলার আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) একজন কর্মীর দায়ের করা মানহানি মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। সংশ্লিষ্ট মানহানি মামলায় (defamation case) আদালতে রাহুলকে আর হাজিরা দিতে হবে না বলে জানিয়ে দিল মহারাষ্ট্রের থানে জেলার আদালত।

আরএসএসের (Rashtriya Sawyamsevak Sangh) কর্মীর দায়ের করা মানহানির মামলায় আদালতে হাজির না হওয়ার জন্য আবেদন করেছিলেন রাহুলের আইনজীবী। শনিবার মহারাষ্ট্রের থানে জেলার আদালত কংগ্রেস নেতার সেই আর্জি মঞ্জুর করেছে। আদালত জানিয়ে দিয়েছে, ওই মামলায় রাহুলের কোর্টে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। ভিওয়ান্ডির (First Class Judicial Magistrate) ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লক্ষ্মীকান্ত সি ওয়াদিকার (Laxmikant C Wadikar) এর এজলাসে আইনজীবী নারায়ণ আইয়ার (Narayan Iyer) আবেদন করেছিলেন রাহুল গান্ধির হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়ার জন্য। সেই আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণে জানান, কংগ্রেস নেতা স্থায়ীভাবে অব্যাহতি পাওয়ার যোগ্য। পাশাপাশি তিনি নির্দেশ দেন, ৩ জুন প্রমাণ সংগ্রহ করতে হবে আরএসএস কর্মী রাজেশ কুন্তের দায়ের করা মানহানির মামলায়।

উল্লেখ্য ২০১৪ সালে মহাত্মা গান্ধিকে হত্যার জন্য আরএসএসকে দায়ী করে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি। সেই বক্তব্যের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মী কুন্তে ভিওয়ান্ডি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। কংগ্রেস নেতার বক্তব্য আরএসএসের সুনাম নষ্ট করেছে বলে অভিযোগ করেছিলেন কুন্তে।

মহারাষ্ট্রে ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত অন্তত ৩

আমেরিকায় চাকরি করতে গুনতে হতে পারে ১ লক্ষ ডলার! দুশ্চিন্তায় ভারতীয় পড়ুয়ারা

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী