সর্বনাশ, মহারাষ্ট্রে শনাক্ত ওমিক্রনের বি.এ. ৪ এবং বি.এ. ৫ সাব ভ্যারিয়েন্ট

গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫২৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার ( coronavirus ) দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫২৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে নতুন করে আক্রান্তদের শরীরে শনাক্ত হয়েছে করোনার ওমিক্রন (Omicron) প্রজাতির বি. এ. ৪ (B.A. 4) এবং বি.এ. ৫ (B.A. 5 ) সাব ভ্যারিয়েন্ট। মোট সাতজনের শরীরে ওই দুই উপ প্রজাতির হদিশ মিলেছে। আক্রান্তরা প্রত্যেকেই পুণের বাসিন্দা। প্রথমবারের মতো ওই দুই উপ প্রজাতি শনাক্ত হল। ফলে স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।

শনিবার রাতে মহারাষ্ট্রের (Maharashtra) স্বাস্থ্য দফতরের (Health Department) এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গত ৪ মে থেকে ১৮ মে পর্যন্ত যাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে সাতজনের শরীরে প্রথম বারের মতো ওমিক্রনের দুই নয়া উপ প্রজাতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ছয়জন করোনার দুটি টিকা (Both the dosages of vaccine ) নিয়েছিলেন আর একজন বুস্টার ডোজ (B0oster shot) নিয়েছিলেন। আক্রান্তদের চার জনের শরীরে ওমিক্রনের বি.এ.৪ ((B.A. 4) এবং তিনজনের শরীরে বি.এ.৫ ((B.A. 5) উপ প্রজাতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চার জন পুরুষ ও তিনজন মহিলা। তার মধ্যে চার জনের বয়স ৫০-এর উপরে। দু’জনের বয়স ২০-৪০ বছরের মধ্যে আর এক জনের ৯ বছর।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় কিছুটা হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এদিন রাত পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৭২ জন।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব