চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশের সঙ্গে সংঘর্ষে তরুণ কৃষকের মৃত্যু, প্রতিবাদে গর্জে উঠলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকারের বিরুদ্ধে দেশের অন্নদাতাদের আন্দোলনে বরাবরই পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বুধবার আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়াতে পঞ্জাবেও যাওয়ার কথা ছিল তাঁর। যদিও পূর্ব ঘোষিত একাধিক কর্মসূচির কারণে শেষ মুহুর্তে পঞ্জাবে যেতে পারেননি তিনি। কিন্তু পঞ্জাব-হরিয়ানা সীমান্তের খানাউরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক তরুণ কৃষকের মৃত্যুর পরে আর চুপ করে থাকতে পারেননি তৃণমূল সুপ্রিমো। ২১ বছর বয়সী তরুণ কৃষক শুভকরণ সিংয়ের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে গর্জে উঠেছেন।

এদিন রাতে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, ‘যুগ যুগ ধরে জমিদারেরা দরিদ্রদের উপরে নির্যাতন ও নিপীড়ন চালিয়ে আসছেন। গরিবদের অধিকার থেকে বঞ্চিত করে আসছেন। কিন্তু এর আগে কখনও কোনও নির্বাচিত সরকারকে এভাবে আন্দোলনকারী কৃষকদের হত্যা করতে আগে দেখিনি। গত ১০ বছর ধরে কৃষকদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদের মিথ্যা আশ্বাস দিয়ে আসার পরে বিজেপি সরকার এখন তাদের দায়মুক্তির সাথে হত্যা করছে। খানাউরি সীমান্তের ঘটনাগুলো মানবাধিকার লঙ্ঘন এবং আমাদের গণতন্ত্রকে বিপন্ন করার ইঙ্গিত দেয়।’

উল্লেখ্য, এদিন পুলিশের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় পঞ্জাব-হরিয়ানার শম্ভু ও খানাউরি সীমান্ত। আন্দোলনকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে বিজেপি শাসিত হরিয়ানার পুলিশের পক্ষ থেকে নির্বিচারে কাঁদানে গ্যাস ছোড়া ছাড়াও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষের বলি হয়েছেন শুভকরণ সিং নামে ২১ বছর বয়সী এক কৃষক। পঞ্জাবের ভাতিন্ডা জেলার বালোকের বাসিন্দা শুভকরণের মৃত্যুর কথা মানতে চায়নি অসংবেদনশীল হরিয়ানার পুলিশ। প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছিল শুভকরণের মৃত্যুর খবর।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ