গোয়াতেও ‘দুয়ারে সরকার’ চালুর আশ্বাস দিলেন মমতা

গোয়া সফরের দ্বিতীয় দিনে চুরান্ত ব্যস্ত বংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন একের পর এক দলীয় কর্মসূচিতে অংশ নিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া সফরের দ্বিতীয় দিনে চুরান্ত ব্যস্ত বংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন একের পর এক দলীয় কর্মসূচিতে অংশ নিলেন তিনি। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভা এবার পাখির চোখ তৃণমূলের। শুক্রবার সন্ধ্যায় তিনি গোয়ার নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে ছিলেন পশ্চিমাঞ্চলের ওই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, গোয়ায় বারবার আসব। আমি বহিরাগত নই। যেখানে খুশি সেখানে যেতে পারি। আমরা মানবতায় বিশ্বাসী।

পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বিভাজনের রাজনীতি করছে বিজেপি। দিল্লির দাদাগিরি মেনে নেবে না গোয়া। ২০২২ সালে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে গোয়ার মানুষ। এছাড়া তিনি গোয়ার মানুষদের আশ্বাস দেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বাংলার মতো ওই রাজ্যেও ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করবেন তিনি। এদিন সদ্য তৃণমূলে যোগ দেওয়া লিয়েন্ডার পেজকে পাশে নিয়ে গোয়ায় নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এদিন বিশিষ্টদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন সবিস্তারে। তিনি বলেন, ‘বাংলায় বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। বাংলায় ২ লক্ষ শিল্পীকে আর্থিক সাহায্য করা হয়।বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে। মহিলাদের উন্নতিতে কাজ করে চলেছে বাংলার সরকার’। এরপরই তিনি বলেন, ‘বাংলার মতো গোয়াতেও বিনামূল্যে স্বাস্থ্য-শিক্ষা প্রকল্প চালু করবে তৃণমূল সরকার’। গোয়া নিয়ে যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট আগ্রহী সেটা বোঝাতে মমতা বলেন, যা বলব, সেটা করে দেখাব, এটাই নীতি হওয়া উচিত রাজনীতিকদের। গোয়ায় এসে খুব ভাল লাগল। আবারও আসব।

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?