চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কংগ্রেসে আস্থা নেই, ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে মমতাকে চান লালুপ্রসাদ

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব কে দেবে তা নিয়ে চলছে বিবাদ। বারবার সামনে এসেছে এমনই বেশ কিছু তথ্য। আর এই নিয়ে এবার বড় মন্তব্য করল RJD  নেতা লালু প্রসাদ যাদব। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘ কংগ্রেস বিরোধিতা করেও কোন লাভ নেই। বাংলা মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় হোক বিরোধী ইন্ডিয়া জোটের নেত্রী। ‘

সেই সঙ্গে লালু প্রসাদ  যাদব জোর দিয়েছিলেন যে বিহারে আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় আসবে। অন্যদিকে  কিছুদিন আগে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছিলেন যে,’ বিরোধী ইন্ডিয়া জোটের সিনিয়র নেতৃত্ব দিক তৃণমূল কংগ্রেসের সুপ্রিম  মমতা বন্দ্যোপাধ্যায় । আর তা নিয়ে আরজেডির তরফ থেকে কোন  আপত্তি নেই।‘ এবার তেজস্বীর সঙ্গে সহমত পোষণ করলেন লালু প্রসাদ যাদব । বলা বাহুল্য, কিছুদিন আগে  বিহার রাজ্য কংগ্রেসের সভাপতি অখিলেশ প্রসাদ সিং  জানিয়েছিলেন,’ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস  বাংলার মধ্যে সীমাবদ্ধ ।  জাতীয় পরিপ্রেক্ষিতে তাঁর ব্যক্তিত্ব খুব একটা বড় নয়।‘ এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে কংগ্রেস চায় না ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বে থাকুক বাংলার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে ইন্ডিয়া ব্লকের খারাপ পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা  বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছিলেন সুযোগ পেলে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবেন । তাঁর বক্তব্যের পরেই ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে মমতাকে চান বলে জানিয়ে দিলেন আরজেডির শীর্ষ নেতারা। তাতেই প্রশ্ন উঠছে এবার কী বাংলার নেত্রী নেতৃত্ব দেবেন  বিরোধী জোটে।  

Published by:

Share Link:

More Releted News:

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ