নিজেই নিজের বুকে গুলি চালাল যুবক! ভিডিও করল বন্ধু, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি:  পূর্ব দিল্লির ডাল্লুপুরা এলাকায় ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। একটি  চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায়  তোলপাড়  করেছে।   ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে এক যুবক নিজেই নিজেকে গুলি করছেন। গুলি চালানোর পরেই  যুবকটিকে দ্রুত হাসপাতালে নিয়ে  হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার সময় তাঁরই এক বন্ধু সামনে দাঁড়িয়ে ভয়াবক কাজের এই ভিডিও রেকর্ড করেছে বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম পবন। ঘটনাটি নিউ অশোক নগর থানা এলাকায় । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় সেখানে দুজন উপস্থিত ছিল, যাদের মধ্যে একজন ওই যুবকের ভিডিও করছিল। ভিডিওটিতে দেখা যায়, যুবকটি একটি পিস্তল ধরে ম্যাগাজিন ভরছে। কাছাকাছি থাকা আরেকজনকে তাকে নির্দেশ দিতে শোনা যায়। ভিডিও  রেকর্ডকারী  ব্যক্তি বলেন, “গুলি কোরো না, ভাই।” ভিডিওতে থাকা লোকটি ম্যাগাজিনটি ভরে সেটি নিজের বুকের কাছে ধরে। এরপর ভিডিও  যিনি রেকর্ড কজরছিলেন সেই ব্যক্তিকে বলতে শোনা যায়   “ওহ না…” কিন্তু ওই যুবক কোনও কথা না শুনেই  তিনি নিজের বুকে গুলি করেন।   ঘটনার পরেই  যুবকটি গুরুতর আহত হন এবং পরে মৃত্যু হয়। 

আরও পড়ুন: কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত ৪০০, আহত প্রায় ২৫০ জন

ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করলেও চিকিৎসাধীন অবস্থায়  তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ব্যবহৃত পিস্তলটি লাইসেন্স  ছিল এবং ভিডিও রেকর্ড যিনি করছিলেন সেই  ব্যক্তির ওই বন্দুকের মালিক ছিলেন। ঘটনার খবর পেয়ে নিউ অশোক নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং ঘটনার ঠিক কি কি ঘটেছিল তা জানার চেষ্টা করছে।  পুলিশ কর্তারা বলছেন, ঘটনার প্রতিটি দিক বিবেচনা করা হচ্ছে ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে।  এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তাও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে। 

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য