কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় মৃত ৪০০, আহত প্রায় ২৫০ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানের উপর ভয়াবহ হামলা চালাল পাকিস্তান। কাবুলের একটি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। জানা গিয়েছে,  প্রাণঘাতী এই হামলায় ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ২৫০ জন। 

মঙ্গলবার ভোরে তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানের উপ-সরকারি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেছেন, স্থানীয় সময় রাত ৯টার দিকে মাদক পুনর্বাসন হাসপাতালটিতে বিমান হামলা চালানো হয় এবং ২,০০০ শয্যার এই হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে যায়। যদিও পাকিস্তান আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে এবং বলেছে যে কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। 

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা করেছেন। তিনি এক্স-এ পোস্টে লিখেছেন, “পাকিস্তানি সামরিক শাসন আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং কাবুলের একটি মাদক পুনর্বাসন হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে, যার ফলে চিকিৎসাধীন মাদকাসক্তদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।” তিনি আরও বলেন, “আমরা এই অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের কাজকে সমস্ত স্বীকৃত নীতির পরিপন্থী ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মনে করি।” অন্যদিকে  পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী কাবুল এবং পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে সামরিক স্থাপনা লক্ষ্য করে “নির্ভুল বিমান হামলা চালিয়েছে”। তিনি বলেন, কাবুলের দুটি স্থান “কারিগরি সহায়তা  পরিকাঠামো এবং গোলাবারুদ সংরক্ষণের এলাকা ” ধ্বংস করা হয়েছে। সমস্ত লক্ষ্যবস্তু নির্ভুলতার সাথে কেবলমাত্র সেই পরিকাঠামোগুলিতেই করা হয়েছে যেগুলি আফগান তালিবান শাসন তাদের একাধিক সন্ত্রাসবাদী সংগঠনকে  সমর্থন করার জন্য ব্যবহার করছে।”  

 

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?