ফল ধুতে ব্যবহার নর্দমার জল, ধরা পড়তেই সেই জল খেয়ে দেখালেন বিক্রেতা! তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের ভিরার পশ্চিম থেকে সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা, যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, এক ফল বিক্রেতা বিক্রির উদ্দেশ্যে ফলের উপর নোংরা নর্দমার জল ছিটাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে পুলিশে তুলে দেন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একদল স্থানীয় ব্যক্তি ফল বিক্রেতাকে প্রশ্ন করছেন-তিনি যে জল দিয়ে ফল ভেজাচ্ছেন, তা নর্দমার জল কি না। যদিও বিক্রেতা দাবি করেন, ওই জল নাকি বিএমসি  বা পুরসভার জল। স্থানীয়রা বারবার বোঝানোর চেষ্টা করেন যে জলটি নোংরা ও অস্বাস্থ্যকর, কিন্তু বিক্রেতা নিজের দাবিতেই অনড় থাকেন।ভিডিওতে আরও দেখা যায়, বিক্রেতার নাম জানতে চাইলে তিনি নিজেকে ‘সজ্জন’ বলে পরিচয় দেন। এরপর ক্যামেরা ঘুরে দেখানো হয়, জলটি যেখানে রাখা ছিল সেখানে একটি কাদা ও ময়লায় ভরা জল জমে রয়েছে। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন ওই ফল বিক্রেতা ফল মাপার পাত্রে সেই নোংরা জল তুলে সকলের সামনে পান করে দেখান। তাঁর যুক্তি ছিল, যেহেতু তিনি নিজে সেই জল পান করছেন, তাই তা ফলের উপর ছিটানোয় কোনও সমস্যা নেই।

তবে স্থানীয়রা জোর দিয়ে বলেন, ওই জল স্পষ্টতই নর্দমার জল এবং এতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি রয়েছে। শেষ পর্যন্ত ফল বিক্রেতা স্বীকার করেন যে তিনি ওই জল ফলের উপর ছিটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয়রাই তাঁকে পুলিশের হাতে তুলে দেন।একজন স্থানীয় বাসিন্দা জানান, পুলিশ আসার পর ওই ফল বিক্রেতা কান্নাকাটি করে ক্ষমা চেয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার অনুরোধ করেছিলেন। তবে স্থানীয়দের বক্তব্য, জনস্বাস্থ্যের সঙ্গে এমন আপস কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ