শারীরিক সম্পর্কে মানা, স্ক্রু ড্রাইভার দিয়ে সঙ্গিনীকে আঘাত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারীরিক সম্পর্কে রাজি নয় সঙ্গিনী। শেষমেশ স্ক্রু ড্রাইভার দিয়ে মহিলাকে আক্রমণের অভিযোগ তাঁর লিভ-ইন-পার্টনারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গুরুগ্রামে। ইতিমধ্যেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।

অভিযোগ, উত্তরপ্রদেশের বাসিন্দা শিবম কুমারের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিযোগকারী ওই মহিলা। তিনি গুরুগ্রামে ঘর ভাড়া নিয়ে স্বামীর থেকে আলাদা থাকতেন। তখনই ইউপির কনৌজের বাসিন্দা শিবম কুমারের সঙ্গে তাঁর সাক্ষাত হয়। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত যৌন সম্পর্ক গড়ে তোলেন। পরে মহিলা শিবম বিবাহিত জানতে পারেন বলেই অভিযোগ।

মহিলা জানিয়েছেন, “বৃহস্পতিবার সন্ধ্যায়  শিবম একটি বাইকে করে আসে এবং  আমাকে তার সাথে আবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। আমি অস্বীকার করলে সে রেগে যায়। আমার ঘাড়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে এবং পালিয়ে যায়। আমার প্রতিবেশীরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়।”

ঘটনায় মামলা দায়ের করেন নির্যাতিতা। নাহারপুর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে  বলে জানিয়েছে পুলিশ।তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানিয়েছে এসিপি বরুণ দাহিয়া।  

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারগুলির পাশে সরকার, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা