পর্যটকদের জন্য সুখবর, মানালি শীতকালীন কার্নিভালে এবার বিশেষ আকর্ষণ কী জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের শীতকাল মানে শুধু ঠান্ডা আবহাওয়া নয়! এর সঙ্গে জড়িয়ে থাকে নানা রঙিন উৎসব ও সাংস্কৃতিক উদযাপন। সেই ধারাবাহিকতায় হিমাচল প্রদেশের শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত মানালি শীতকালীন কার্নিভাল ২০২৬। প্রতিবছরের মতো এবারও তুষারাবৃত মানালি চারদিনের এই উৎসবকে ঘিরে পরিণত হয়েছে আনন্দ সংস্কৃতি ও পর্যটনের মিলনক্ষেত্রে।

মঙ্গলবার ২১ শে জানুয়ারি ২০২৬-এ কুল্লু জেলার মানালিতে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। উদ্বোধনের পর থেকেই দেশ-বিদেশের হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠেছে শহর। ১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই কার্নিভাল হিমাচল প্রদেশের নতুন বছরকে স্বাগত জানানোর এক ঐতিহ্যবাহী আয়োজন। যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত ও বৈচিত্র্যময় হয়ে উঠেছে।

আরও পড়ুন: সঠিক নিয়মে কিনুন সরস্বতী মূর্তি, একটি ভুল ডেকে আনতে পারে বিপদ

প্রথমদিকে স্কিইং প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হলেও, বর্তমানে এতে যুক্ত হয়েছে লোকসংগীত, লোকনৃত্য, ব্যান্ড পারফরম্যান্স, খাদ্য উৎসব, পথনাটক, অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। এবছর কার্নিভালটি পালিত হচ্ছে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে ‘উইন্টার কুইন’ ও ভয়েস অফ কার্নিভাল’ এর মতো জনপ্রিয় প্রতিযোগিতাও আয়োজন করা হয়েছে। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহ্যবাহী ‘নাটি ‘ নৃত্য। প্রায় ৪৫টি মহিলা দলে ২৫০ জন শিল্পী রঙিন প্রসাকে মল রোড জুড়ে নাটি পরিবেশন করবেন, যা দর্শকদের জন্য এক অনন্য দৃশ্য উপহার দেবে। পাশাপাশি মনুর রং শালা ও মল রোডের আশেপাশে সাজানো মন যে প্রতিদিন চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান

উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী সুখু সোশ্যাল মিডিয়ায় জানান, এই কার্নিভাল হিমাচলের সংস্কৃতি ও পর্যটন কে নতুন পরিচয় দিচ্ছে। তিনি মানালির নদীতীর উন্নয়ন প্রকল্প এবং ভূমিধ্বস প্রতিরোধে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন। সরকারের লক্ষ্য, হিমাচল প্রদেশকে প্রকৃতি, অ্যাডভেঞ্চার ও সুস্থতা পর্যটনের একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের