চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতি দাঙ্গায় জর্জরিত মণিপুরে আরও ৬ মাস বাড়ল AFSPA-র মেয়াদ

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতি হিংসায় গত দেড় বছর ধরে জর্জরিত মণিপুর। বহু চেষ্টাতেও কুকি-মেইতেইদের মধ্যে ঘটে চলা সংঘর্ষে রাশ টানা যাচ্ছে না। উল্টে রাজ্যে জঙ্গি ত‍ৎপরতা ক্রমশই বেড়ে চলেছে। এই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে রাজ্যে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা সংক্রান্ত আইন আফস্পার মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়িয়ে দিল মণিপুর সরকার। আগামিকাল মঙ্গলবার (১ অক্টোবর) থেকে পরবর্তী ছয়মাস অর্থা‍ৎ ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে আফস্পা বহাল থাকবে বলে সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে রাজ্যের ১৯টি থানাকে ওই বিশেষ আইনের বাইরে রাখা হয়েছে।

গত বছরের মে মাস থেকেই খ্রিস্টান সম্প্রদায় ভুক্ত কুকিদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মেইতে জনগোষ্ঠীর সংঘর্ষে উত্তাল মণিপুর। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত  দুই শতাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন আরও কয়েক লক্ষ মানুষ। ইদানিং বেশ কয়েকটি জেলায় নতুন করে জাতিদাঙ্গা ছড়ানোয় ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি বেশ কয়েকদিন স্কুল-কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সরকার।

আশির দশকে বিচ্ছিনতাবাদী সংগঠনগুলির  বাড়বাড়ন্তের পরিপ্রেক্ষিতেই মণিপুরে সর্বপ্রথম আফস্পা আইন চালু করেছিল ত‍ৎকালীন কেন্দ্রের কংগ্রেস সরকার। জঙ্গি দমনে আধা সেনা ও সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে জঙ্গি দমনের নামে স্থানীয় বাসিন্দাদের উপরে অত্যাচার চালানোর ভুরিভুরি অভিযোগ ওঠে সেনার বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে আফস্পা প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রে রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির তরফে একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে আফস্পা প্রত্যাহার করা হবে। তবে সেই প্রতিশ্রুতি খাতায় কলমে থেকে গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ