মণিপুরে অশান্তির মাঝেই নৃশংস হত্যা, অপহরণের পর গুলি করে খুন মেইতেই যুবককে

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে চলমান জাতিগত অস্থিরতার আবহে ফের মর্মান্তিক হত্যাকাণ্ড! চুড়াচাঁদপুর জেলায় এক মেইতেই যুবককে অপহরণ করে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিহত যুবক নিজের কুকি সম্প্রদায়ের স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে এলাকায় এসেছিলেন বলে জানা গিয়েছে। এই নৃশংস ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চুড়াচাঁদপুরের পুলিশ সুপার জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি দেখেই পুলিশ প্রথম ঘটনাটির কথা জানতে পারে। ভিডিওটি অত্যন্ত ভয়াবহ ও অস্বস্তিকর বলে মন্তব্য করেন তিনি। ফুটেজে দেখা যায়, সশস্ত্র কয়েকজন ব্যক্তি যুবকটিকে নির্মমভাবে খুন করেছে। ঘটনার পরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘বুকে হাত, ঠোঁটে ঠোঁট রেখে শ্বাস…. ‘, সিপিআর দিয়ে ছেলেকে বাঁচিয়ে তুললেন মা

জানা গিয়েছে, নিহত ব্যক্তি মায়াংলাম্বাম পেশাগত কারণে নেপালে কাজ করতেন এবং সম্প্রতি ছুটি কাটাতে বাড়ি ফিরেছিলেন। তাঁর স্ত্রী চিনু হাওকিপ কুকি সম্প্রদায়ের সদস্য, স্থানীয় প্রশাসন এবং কেএনও-র কাছ থেকে অনুমতি নিয়ে স্বামীর সঙ্গে কয়েকদিন থাকার ব্যবস্থা করেছিলেন। অভিযোগ অনুযায়ী ২১ জানুয়ারি সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ সশস্ত্র দুষ্কৃতীরা মায়াংলাম্বামকে অপহরণ করে। পরে দম্পতিকে চুড়াচাঁদপুর জেলার নাটজং এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই যুবককে গুলি করে খুন করা হয় বলে দাবি। এই ঘটনাকে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে একাধিক মেইতেই সংগঠন। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা প্রশাসনের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছে।

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

‘সরকারি চাকরির ৫০ পরীক্ষা দিয়ে ব্যর্থ’, বাবাকে চিঠি লিখে আত্মঘাতী বিটেক গোল্ড মেডেলিস্ট

দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

গ্রামের মুখিয়া হতে ৬৩ বছরে মাধ্যমিক পরীক্ষা, ৭৯.৬ শতাংশ নম্বর পেয়ে চমকে দিলেন বৃদ্ধা

হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর মৃতদেহ, শোরগোল নওদায়

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সাতদিনের মধ্যে বিধায়কদের প্রশ্নের উত্তর দিতে হবে মন্ত্রীদের, নির্দেশ শুভেন্দুর

বিকেলেই খুলছে একুশে জুলাইয়ের ফাইল, তৃণমূলের পর্দাফাঁস করবেন মুখ্যমন্ত্রী

‘কথা হবেই, আমার কাজ খেলে যাওয়া,’ অবসর প্রসঙ্গে বার্তা রোহিতের