মণীশ সিসোদিয়ার ৫ দিনের সিবিআই হেফাজত

সোমবার রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল ওই নির্দেশ দিয়েছেন।

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ সোমবার বিকেলে রাউজ অ্যাভিনউ আদালতের বিচারক এম কে নাগপাল সিবিআইয়ের আর্জি মেনে নিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে পাঁচ দিনের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার টানা আট ঘন্টার জেরা শেষে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার কলরে সিবিআই। আজ দুপুরে তাঁকে রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপালের এজলাসে পেশ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে বলেন, ‘দিল্লির আবগারি নীতি নিয়ে যে বড়সড় দুর্নীতি হয়েছে তার পিছনে মণীশ সিসোদিয়ার হাত রয়েছে। তিনিই এক নম্বর অভিযুক্ত। কেলেঙ্কারিতে অভিযুক্ত বাকিদের হদিশ পেতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাঁকে পাঁচ দিনের হেফাজত দেওয়া হোক।’

যদিও সিবিআইয়ের দাবির বিরোধিতা করেন দিল্লির উপমুখ্যমন্ত্রীর আইনজীবীরা। তদন্তে মণীশ সহযোগিতা করেছেন দাবি করে জামিনের আর্জি জানান। দু’পক্ষের সওয়াল জবাব শেষে প্রথমে রায়দান স্থগিত রাখেন বিচারক এম কে নাগপাল। পরে রায় দিতে গিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে পাঁচদিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।  

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক