জীবন বাঁচানো অ্যাম্বুলান্সের বেপরোয়া গতির বলি চার

বুধবার  ভয়াবহ ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপি জেলার শিরুর টোল প্লাজায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর জন্যই পরিচিত অ্যাম্বুলান্স (Ambulance)। কিন্তু সেই জীবন বাঁচানো যানের বেপরোয়া গতি কাড়ল চার জনের প্রাণ। তার মধ্যে রয়েছেন অ্যাম্বুলান্সে থাকা এক রোগী (Patient) এবং দুই অ্যাটেনডেন্ট (Attendent)। পাশাপাশি প্রাণ হারিয়েছেন টোল প্লাজার এক কর্মীও। বুধবার  ভয়াবহ ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপি জেলার (Udupi District) কুণ্ডুরুরুর শিরুর টোল প্লাজায় (Shirur Toll Plaza)। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন অ্যাম্বুলান্সের চালকও।   

টোল প্লাজায় থাকা সিসিটিভির ক্যামেরায় ভয়াবহ দুর্ঘটনার দৃশ্য বন্দি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এদিন বৃষ্টির মধ্যেই বিকেল চারটে সাত মিনিট নাগাদ শিরুরের ওই টোল প্লাজার কর্মীরা একটি অ্যাম্বুলান্সকে পথ করে দিতে প্লাস্টিকের ব্যারিকেডগুলি দ্রুত সরিয়ে নিচ্ছেন। কিন্তু তখনও সাক্ষা‍ৎ মৃত্যুদূতের মতো বেপরোয়া গতিতে ছুটে এসে টোল প্লাজার বুথে ধাক্কা মেরে উল্টে যায় অ্যাম্বুলান্সটি। ধাক্কায় অ্যাম্বুলান্সের নিচেই চাপা পড়েন টোল প্লাজার এক কর্মী। কার্যত তিনি পিষে যান। চোখের সামনে ওই ভয়াবহ দুর্ঘটনা দেখে স্তম্ভিত হয়ে পড়েন টোল প্লাজার কর্মীরা।

সম্বি‍ৎ ফিরে পেয়ে তারাই উদ্ধারকার্যে হাত লাগান। অ্যাম্বুলান্সের ভিতরে থাকা এক রোগী ও দুই অ্যাটেনডেন্টের নিথর দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় অ্যাম্বুলান্স চালককেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকাল থেকে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। ফলে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি অ্যাম্বুলান্স চালক। পিচ্ছিল রাস্তায় পিছলে গিয়েছিল অ্যাম্বুলান্সের চাকা।

 

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘ওয়েকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পরেই অবসর নেবেন অক্ষয়? জল্পনায় মুখ খুললেন নায়ক

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

ভারতীয় দলে জায়গা পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, কোথায় খেলবেন?

সব্জি বাজারে তোলাবাজি, গ্রেফতার আরও এক তৃণমূল নেতা

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার

‘সোশ্যাল মিডিয়া মানহানির জায়গা নয়’, সলমনের প্রতিবেশীকে তুলোধনা হাইকোর্টের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গেঞ্জি-হাফ প্যান্ট পরিয়ে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে হাঁটাল পুলিশ

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চল্য হাওড়ায়

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার