২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সাপের কামরে মৃত্যু, প্রথমে সেটাই জানিয়েছিল পরিবার। কিন্তু ঘটনাস্থলের ছবি দেখে সন্দেহ হয় পুলিশের। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে জানা গেল এটি নিছক শুধু দুর্ঘটনা নয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই যুবককে। 

ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের হস্তিনাপুর এলাকার। মৃত অতুল পানওয়ার (৩৫)। স্ত্রী দামিনির সঙ্গে একটি বেসরকারি স্কুল চালাতেন তিনি। ২০১৯ সালে প্রেম করে বিয়ে করেছিলেন দু’জনে। শুক্রবার সকালে দামিনি দাবি করেন, ঘুমের মধ্যে সাপের কামড়ে স্বামীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়ির বিছানা থেকে একটি সাপও উদ্ধার হয়। কিন্তু সাপের অবস্থান এবং গোটা ঘটনার বর্ণনায় একাধিক অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু হয়। পুলিশ জানায়, মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখে স্কুলের চালক তুষার ওরফে নিক্কির সঙ্গে দামিনির ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মেলে। জেরায় তুষার খুনের পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। জানা গিয়েছে, ঘটনার আগের রাতে অতুলের দুধে ঘুমের ওষুধ মেশানো হয়। তিনি গভীর ঘুমে তলিয়ে গেলে দুই সহযোগীর সাহায্যে একটি বিষধর সাপ বিছানার চাদরের নীচে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃকোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

পুলিশের দাবি, অতুলের নামে প্রায় ২০ লক্ষ টাকার জীবনবিমা ছিল। সেই টাকা পাওয়ার পর দুই সহযোগীকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তদন্তে আরও জানা গিয়েছে, প্রায় ২০ দিন আগে গাড়ি চাপা দিয়েও তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। তবে হেলমেট পরে থাকায় তিনি বেঁচে যান। অভিযুক্তদের মোবাইল থেকে বাক্সবন্দি সাপের ছবিও উদ্ধার হয়েছে। সাপুড়ের কাছ থেকে সাপটি কেনা হয়েছিল বলে দাবি পুলিশের। উদ্ধার হওয়া সাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান