মেঘালয়ে জোট করেও লাভ নেই: বিজেপিকে তৃণমূল সভাপতি চার্লস

বিধানসভা হবে ত্রিশঙ্কু

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলং: যে স্বপ্ন নিয়ে বিজেপি এনপিপির সঙ্গে জোট গঠন করে আসন্ন বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে, সেই আশা তাদের পূরণ হবে না বলে আগাম জানিয়ে দিলেন রাজ্য তৃণমূল সভাপতি তথা বিধানসভার প্রাক্তন স্পিকার চার্লস পিনগ্রোপ। বলেছেন,ওটা স্বপ্নই থেকে যাবে।

মেঘালয় বিধানসভা ভোটের জন্য পদ্মশিবির এদিন প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারা মাত্র ২০টি আসনে প্রার্থী দাঁড় করাচ্ছে। বাকি ৪০টি আসন ছেড়ে দিয়েছে শরিকদল এনডিপিপি-কে। মেঘালয় রাজ্য বিজেপি সভাপতি এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, এই রাজ্যেও হবে ডাবল ইঞ্জিন সরকার।দলের প্রচারের ট্যাগলাইন এম পাওয়ার মেঘালয়। প্রধানমন্ত্রীকে সামনে রেখে হবে প্রচার। 

মেঘালয় তৃণমূল সভাপতি বলেন, আসন্ন বিধানসভা ভোটে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে, বিধানসভা ত্রিশঙ্কু হবে।  মেঘালয় বিধানসভার ম্যাজিক ফিগার ৩১। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে চার্লস বলেছেন, মেঘালয়বাসীরা প্রার্থী দেখে ভোট দেয়।তাই, যার জনপ্রিয়তা যত বেশি, তিনি তত ভোট টানবেন। ফলে, বিজেপি যদি মনে করে সংখ্যাগরিষ্ট আসন শরিক দলকে ছেড়ে দিলে তাদের মসনদে আসীন হওয়ার পথ মসৃণ হবে, তাহলে তারা ভুল করবে। উল্লেখ করা যেতে পারে, মেঘালয় বিধানসভা ভোটের প্রথম দফার ৫২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বিদায়ী বিধানসভার আট বিধায়কের নাম রয়েছে।  বিধানসভার মেয়াদ শেষ এ মাসে। 

আরও পডু়ন মুখ্যমন্ত্রীর মেঘালয় সফরের আগে নয়া ক্যাম্পেন সং

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে ভয়ংকর কাণ্ড, আইনজীবীর গাড়ি জ্বালিয়ে নিজেই ভিডিও করলেন যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও