গৃহবন্দি মেহবুবা মুফতি, ন্যাশানাল কনফারেন্সের অফিস সিল করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার ৩৭০ ধারা বাতিলের চতুর্থ বর্ষপূর্তি। উত্তেজনা এড়াতে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপি প্রধান মেহবুবা মুফতি সহ দলের অন্যান্য নেতাদের গৃহবন্দী করা হয়েছে ।এবার  ন্যাশনাল কনফারেন্সের অফিস সিল করল পুলিশ। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দ্বারাও টুইট করে জানানো হয়েছে যে,  তাদের অফিস সিল করা হয়েছে।

পিপল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি টুইটে জানিয়েছেন,  ” আজ আমাকে ও অন্যান্য শীর্ষস্থানীয় পিডিপি নেতাদের গৃহবন্দী করা হয়েছে। মধ্যরাতে  আমার দলের অনেক লোককে থানায় অবৈধভাবে আটক করা হয়েছে।  ভারত সরকারের মিথ্যা দাবি তাঁদের কার্যকলাপ দ্বারা উন্মোচিত হয়েছে”।

ওমর আবদুল্লাহ’র নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সও জানিয়েছে, তাদের অফিসে কাউকে ঢুকতে বা বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ৫ই আগস্ট ২০১৯ কার্যকলাপের যারা বিরোধিতা করেছিল তাঁদের কেন্দ্র নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করা হয়। এই দিন পিডিপি’র তরফে এক সমাবেশের আয়োজন করা হয়। তবে শ্রীনগর প্রশাসন এই সমাবেশের অনুমতি দেয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়। এই ধারা  অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্র। পাশাপাশি রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিভক্ত করা হয়। সেই সময় অশান্তি এড়াতে উপত্যকার কয়েকশো রাজনৈতিক নেতাকে আটক বা  গ্রেফতার করা হয়।

অন্যদিকে এই ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা।বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় জম্মু ও কাশ্মীর থেকে কেন্দ্রের ৩৭০ ধারা বাতিল নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। সংবিধানের অস্থায়ী বিধান কিভাবে স্থায়ী হল বিস্ময় প্রকাশ করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গে যেখানে কোনও সংবিধানসভা নেই, সেখানে ৩৭০ ধারা বাতিলের সুপারিশ প্রস্তাব করা নিয়েও প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

দিন-দুপুরে মহিলার দেড় ভরির সোনার হার ছিনিয়ে পালাল দুই দুষ্কৃতী, চাঞ্চল্য শান্তিপুরে

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার