ব্যাট হাতে মাঠে নেমে সেঞ্চুরি করলেন তেলেঙ্গানার ডিজিপি C.V.Anand

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্রিকেটের মাঠে ব্যাট হাতে ফের চমক দেখালেন তেলঙ্গানার পুলিশকর্তা। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সি ডিভিশন এক দিনের লিগে সেকেন্দ্রাবাদ ক্লাবের হয়ে শতরান করলেন তেলঙ্গানার পুলিশ মহাপরিচালক সি ভি আনন্দ। রাজ্যের শীর্ষ পুলিশকর্তার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম লিগের ম্যাচে নামলেন তিনি। আর প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন আনন্দ।

ইনিংসের শুরুতে নেমে মাত্র ৮২ বলে ১২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২১টি চার এবং ৫টি ছক্কা। আনন্দের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান তোলে সেকেন্দ্রাবাদ ক্লাব। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও পরে জ্যামশিদ হরমুসজির সঙ্গে জুটি গড়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় সেকেন্দ্রাবাদ। হরমুসজি করেন ৭৭ রান, সঞ্জীব রেড্ডির ব্যাট থেকে আসে ৪০। আনন্দ ও হরমুসজির জুটিতে ওঠে ১৬৪ রান। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও অবদান রাখেন তেলঙ্গানার পুলিশ মহাপরিচালক। পাঁচ ওভার বল করে মাত্র ৮ রান দেন তিনি। যদিও কোনও উইকেট পাননি। জবাবে হায়দরাবাদ জেলা ২১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭২ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে ভিজেডি পদ্ধতিতে সেকেন্দ্রাবাদ ক্লাবকে জয়ী ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

ক্রিকেটের সঙ্গে আনন্দের সম্পর্ক অবশ্য দীর্ঘ দিনের। তরুণ বয়সে অনূর্ধ্ব-২২ দলে নির্বাচিত হয়েছিলেন তিনি। ভারতীয় পুলিশ পরিষেবায় যোগ দেওয়ার পরেও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন। ব্যস্ত প্রশাসনিক দায়িত্বের মধ্যেও তাঁর এই পারফরম্যান্স ফের বুঝিয়ে দিল, ক্রিকেটের প্রতি টান এখনও অটুট।

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা