এখনই বক্সিং থেকে অবসর নিচ্ছেন না মেরি কম

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমে অবসর নেওয়ার কথা ঘোষণা করে সরে এলেন ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ান মেরি কম। বৃহস্পতিবার এই প্রসঙ্গে মেরি কম জানান, এখনই খেলা থেকে অবসর নিচ্ছেন না তিনি। তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছিল।

গত বুধবার বক্সিং চ্যাম্পিয়ানের অবসর নেওয়ার কথা সামনে এসেছিল। এক অনুষ্ঠানে গিয়ে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। যদিও বৃহস্পতিবার নিজের অবস্থান থেকে সরে এসে মেরি কম জানিয়ে দেন, ‘বুধবার আমি ডিব্রুগড়ে একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করছিলাম। বক্তব্য রাখতে গিয়ে সেইসময় আমি বলেছিলাম, এখনও আমার মধ্যে মেডেল জেতার খিদে রয়েছে। কিন্তু বয়স আমাকে অলিম্পিকে অংশ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবুও আমি খেলা চালিয়ে যাব। আমি আমার ফিটনেসের ওপর জোর দিচ্ছি। যখন আমি অবসর নেব, তখন সকলকে জানিয়েই অবসর নেব।‘

উল্লেখ্য, ২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জিতে তাক লাগিয়ে দিয়েছি্লেন ৪১ বছর বয়সি এই খেলোয়াড়। সেইসঙ্গে ছয় বার বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিলেন তিনি। পাশাপাশি ২০১৪ সালের এশিয়ান গেমসে বক্সিংয়ে সোনা জিতেছিলেন এই খেলোয়াড়। বুধবার সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে একটি খবর প্রকাশিত হয় যেখানে বলা হয়, মেরি খেলা থেকে অবসর নিচ্ছেন, কারণ, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিযেশন সিদ্ধান্ত নিয়েছে, শুধুমাত্র ৪০ বছর বয়স পর্যন্ত পুরুষ ও মহিলা বক্সাররা এলিট লেভেল প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কিন্তু তাঁর অবসর নেওয়ার কথা যে ঠিক নয়, তা স্পষ্ট করে দিলেন মেরি কম।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!