‘সিদ্ধান্ত নিতে পারবে না মাইক্রো অবজারভাররা’, কমিশনের ছক ভেস্তে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : মমতার আপত্তিতেই সিলমোহর সুপ্রিম কোর্টের। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ্যাসিস্ট করতে পারবে। তারা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ERO, AEROদের সহযোগিতা করবেন মাইক্রো অবজারভাররা। চূড়ান্ত তালিকা খতিয়ে দেখে প্রকাশ করতে আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে মুখ পুড়ল কমিশনের। ১৪ ফেব্রুয়ারির বদলে ২১ ফেব্রুয়ারি প্রকাশ হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা। 

এদিন আদালত জানিয়েছে, যে সকল মাইক্রো অবজারভাররা এস আই আর এর কাজ করছিলেন। তারা এখন থেকে আর কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা শুধু সাহায্য করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ভার ERO ও AEROদের ওপরে। চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও ১ সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। নথি যেহেতু জমা হয়ে গিয়েছে হিয়ারিং হয়ে গিয়েছে, তাই সময় লাগতে পারে তালিকা যাচাইয়ের জন্য। সেই কারণে সময় বৃদ্ধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রো অবজারভারে মান্যতা দিল আদালত। এচদিন যাঁরা কাজ করছিলেন, তাঁরা কেন্দ্রীয় কর্মচারি। এবার রাজ্যের আধিকারিকরা সেই কাজ করবেন। কিন্তু তাঁরা কোনও সিদ্ধান্ত নেবেন না।  রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য আরও এক সপ্তাহ সময় বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। জ্ঞানেশ কুমারদের ছক ভেস্তে দিয়েছে সুপ্রিম কোর্ট। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা SIR সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। গত সোমবার নিজে সামনের সারিতে থেকে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন সশরীরে হাজির থাকলেও, এদিন সেখানে সশরীরে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মামলাটি তালিকায় ৪০ নম্বরে রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ দুই বিচারপতি বেঞ্চে শুরু চলছে শুনানি। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনু ভাই পাঞ্চোলি।

 

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর