পরীক্ষার মাঝেই প্রসব, দশম শ্রেনীর ছাত্রী জন্ম দিল নবজাতকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক বোর্ড পরীক্ষার মাঝেই চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। দশম শ্রেণির ওই ছাত্রী একটি বেসরকারি স্কুলে পরীক্ষাকেন্দ্রে গণিত পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়ে সে এবং কিছুক্ষণের মধ্যেই স্কুলের শৌচালয়ে এক সন্তানের জন্ম দেয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় থেকে দু’ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর ছাত্রীর তীব্র পেটব্যথা শুরু হয়। সে শৌচালয়ে যাওয়ার অনুমতি চায়। কিছু সময় পর শৌচালয় থেকে নবজাতকের কান্নার শব্দ ভেসে এলে কর্তব্যরত কর্মীরা ছুটে যান। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেওয়া হয়। ১০৮ নম্বরে অ্যাম্বুল্যান্স ডেকে মা ও শিশুকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, শিশুটি প্রায় ৩৪ সপ্তাহের, অর্থাৎ প্রিম্যাচিওর। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে এবং স্থিতিশীল বলে জানা গেছে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবারের দাবি, মেয়ের বাগদান হয়ে গিয়েছিল এবং প্রাপ্তবয়স্ক হলে তার বিয়ে দেওয়ার কথা ছিল। তবে ছাত্রী পুলিশকে জানিয়েছে, শিশুটির পিতা তার বাগদত্ত নন, বরং অন্য এক যুবক, যার সঙ্গে তার সম্পর্ক ছিল। নাবালিকা জড়িত থাকায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর মামলাটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প