পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার জন্য দুঃখপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রকের

একই সঙ্গে এই ঘটনার জন্য উচ্চপর্যায়ের তদন্ত অর্থা‍ৎ কোর্ট অফ এনকোয়ারির আদেশও দেওয়া হয়েছে।’

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পড়শি তথা শত্রু দেশ পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই দুঃখপ্রকাশ করল প্রতিরক্ষা মন্ত্রক। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় সেনার ছোড়া ক্ষেপণাস্ত্র ভুল; করে পাক মাটিতে আছড়ে পড়েছিল। ওই অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখিত। একই সঙ্গে এই ঘটনার জন্য উচ্চপর্যায়ের তদন্ত অর্থা‍ৎ কোর্ট অফ এনকোয়ারির আদেশও দেওয়া হয়েছে।’

গত বুধবার ভারতীয় সেনার মহড়া চলাকালীন আচমকাই বিপত্তি ঘটে। ভারতীয় সেনার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে আছড়ে পড়ে। ভারতীয় সেনার ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনা নিয়ে ইসলামাবাদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ভারতীয় সেনার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ তোলে পাক সেনাবাহিনী। এমনকী পাক সংবাদমাধ্যমও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার বিষয়টি হামলা বলে অভিযোগ তুলে তুলকালাম বাঁধিয়ে দিয়েছে।

ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে পড়ে প্রতিরক্ষা মন্ত্রক। এদিন মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৯ মার্চ রুটিন মহড়া চলাকালীন অনিচ্ছাকৃতই ভারতীয় সেনার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পাক মাটিতে আছড়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণেই ওই ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পরেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়েছে। উচ্চপর্যায়ের তদন্তের আদেশ দেওয়া হয়েছে। অনভিপ্রেত ঘটনার জন্য দুঃখিত।’

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর