‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক স্বচ্ছল মামলাকারীদের সুবিধা দেওয়ার অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে টানা তিনটি চিঠি পাঠিয়ে রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অবিলম্বে সরিয়ে ভিন রাজ্যের কোনও বিচারপতিকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের এক বিচারপতির বিস্ফোরক অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে।

আইন বিষয়ক ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ এর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২, ১০ ও ১৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে তিনটি চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা। ওই তিন চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ‘রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা ‘মাস্টার অব রোস্টার’ হিসেবে ক্ষমতার চূড়ান্ত অপবৃবহার করছেন। ধনী মামলাকারীদের মামলার শুনানি দ্রুত করার ব্যবস্থা করেছেন। ফলে বহু জরুরি মামলার বিচার প্রক্রিয়া থমকে গিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির শর্মার বিচারিক কার্যক্রম নিয়ে আমি বেশ কিছু অভিযোগ পেয়েছি, যা আপাতদৃষ্টিতে তাঁর সততা নিয়ে সন্দেহের উদ্রেক করে।’নজিরবিহীনভাবে টানা ১০ মাস ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব প্রকাশ শর্মার দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি মেহতা।

১০ বছর আগে ২০১৬ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ পেয়েছিলেন সঞ্জীব প্রকাশ শর্মা। ২০২২ সালে তাঁকে পটনা হাইকোর্টে বদলি করা হয়। ২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের কলেজিয়াম স্বাস্থ্যগত কারণে রাজস্থান হাইকোর্টে ফিরে আসার জন্য বিচারপতি শর্মার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল এবং পরিবর্তে তাঁকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করার প্রস্তাব দিয়েছিল। পরে অবশ্য বিচারপতি শর্মাকে রাজস্থান হাইকোর্টে বদলি করা হয়। দেশের প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে বিচারপতি মেহতা লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের কলেজিয়ামের উচিত অবিলম্বে বৈঠকে বসা এবং রাজস্থান হাইকোর্টে একজন নিয়মিত প্রধান বিচারপতি নিয়োগ নিশ্চিত করা।  পাশাপাশি বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মাকে অনুপযুক্ত আচরণের কারণে অবিলম্বে ওই রাজ্য থেকে অন্যত্র বদলি করা।’ তিনটি চিঠিরই অনুলিপি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের অন্যান্য সদস্য এবং রাষ্ট্রপতির কাছেও পাঠানো হয়েছে।

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ