বাক্স-প্যাঁটরা গুছিয়ে ঝাড়খণ্ডের জোট সরকারের বিধায়করা ছত্তিশগড়মুখী

সরকার বাঁচাতে নিজেদের রাজ্য ছেড়ে ছত্তিশগড়ে ঘাঁটি গাড়ছেন ঝাড়খণ্ডের জোট সরকারের বিধায়করা। বিজেপির থাবা থেকে বাঁচতেই এই পরিকল্পনা।

Share:

নিজস্ব সংবাদদাতা, ঝাড়খণ্ড : সরকার বাঁচাতে নিজেদের রাজ্য ছেড়ে ছত্তিশগড়ে ঘাঁটি গাড়ছেন ঝাড়খণ্ডের জোট সরকারের বিধায়করা। বিজেপির থাবা থেকে বাঁচতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। ছত্তিশগড় কংগ্রেস শাসিত রাজ্য। সেখানে গেরুয়া বাহিনীর হাত পৌঁছাবে না বলেই এই সিদ্ধান্ত।

নির্বাচন কমিশন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পদত্যাগের সুপারিশপত্র দেওয়ায় ওই রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। যদিও ঝাড়খণ্ডের মোর্চা-কংগ্রেসের জোট সরকারের অভিযোগ, অনেক আগে থেকেই ঝাড়খণ্ডে সরকার পক্ষের বিধায়কদের কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির। কলকাতায় টাকা সমেত ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ধরা পড়েন। অভিযোগ তাঁরা অসমে গিয়ে সোরেন সরকারকে ফেলতে ‘ডিল’ করে এসেছেন। এই টানাপোড়েনের মধ্যেই খনি লিজ সংক্রান্ত দুর্নীতি মামলায় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে পদত্যাগের সুপারিশ করে। এই মর্মে তারা রাজ্যপালের কাছে রিপোর্ট দেয়। এরপরই সোরেনের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে। তিনি কমিশনের সুপারিশ মেনে পদত্যাগ করবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। এক্ষেত্রে বিহার মডেলে তিনি তাঁর স্ত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে পারেন বলেও জল্পনা শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের সুপারিশের পরই বিজেপি অক্সিজেন পেয়ে নতুন করে গা ঝাড়া দিয়ে ওঠে। অভিযোগ, ১৬ জন জোট সরকারের বিধায়কের সঙ্গে যোগাযোগ করে গেরুয়া বাহিনী। এই পরিস্থিতিতে বিধায়কদের ধরে রাখতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস বিধায়করা ছত্তিশগড় পাড়ি দিচ্ছেন বলে জানা গিয়েছে। কংগ্রেস শাসিত ওই রাজ্যে বিধায়করা নিরাপদে থাকবেন বলে এই সিদ্ধান্ত।

সূত্রের খবর, শনিবার কয়েকজন বিধায়ককে লাগেজ সমেত হেমন্ত সোরেনের বাসভবনে দেখা গিয়েছে। এদিকে ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা আলমগীর আলম পরিষ্কার করে দিয়েছেন যে, তাঁরা হেমন্ত সোরেনকেই ফের মুখ্যমন্ত্রী হিসাবে চাইবেন। কারণ কমিশন সোরেনের ইস্তফার সুপারিশ করলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার কেড়ে নেয়নি। তাই ইস্তফা দিয়ে সোরেনের ফের ভোটে গিতে আসাতে কোনও বাধা নেই। আগামিদিনে ঝাড়খণ্ডের পরিস্থিতি কী দাঁড়ায় সে দিকেই চোখ রাজনৈতিক মহলের।

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

‘বিপদ কাটেনি’, বিষাক্ত মাকড়সার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা, এখন কেমন আছেন?

ডিজে মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন না অভিষেক!

আপনার অনুমতি ছাড়াই ইনস্টাগ্রামের ছবি নকল করতে সক্ষম মেটার নতুন ‘MUSE IMAGE’

পুকুর থেকে উদ্ধার ৩২ বছর বয়সী নেটপ্রভাবীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!

নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

রথযাত্রার দিন দৌড়ঝাঁপ নয় , আগেই বানিয়ে রাখুন এই মিষ্টিগুলি