ব্যতিক্রমী ঘটনা, লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে বলার সুযোগই পেলেন না মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : হট্টগোলের কারণে বুধবার লোকসভায় কথাই বলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবারও লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে বলার সুযোগই পেলেন না মোদি (Modi)। এই ঘটনা অত্যন্ত ব্যতিক্রমী বলেই মনে করা হচ্ছে। 

রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি আগেই পাস হয়ে যায়। এই বিষয়ে কথা বলার কোনও সুযোগই পাননি প্রধানমন্ত্রী।বিরোধীদের হট্টগোলের মাঝেই স্পিকার প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবের উপর আলোচনার করা কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। কিন্তু হট্টগোলের মধ্যে ভোটিংয়ের কথা বলেন স্পিকার। সেই সময়ই ভোটও হয়। ফলে লোকসভায় প্রধানমন্ত্রীর আলোচনা ছাড়াই পাশ হয়ে গেল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব।

পর পর দুইদিনই বিরোধীদের হট্টগোলের কারণে রাষ্ট্রপতির ভাষণের উপরে বিতর্কে অংশই নিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার সময়ে ভাষণ বিতর্কে বিরোধীদের অভিযোগের জবাব দেওয়ার কথা ছিল তাঁর। তৈরি হয়েই লোকসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু কংগ্রেস তথা বিরোধী সাংসদদের হট্টগোলের ফলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা এগারোটা পর্যন্ত সভার কাজ মুলতুবি ঘোষণা করা হয়। এদিন দুপুর ১২টায় অধিবেশন শুরু হতেই স্পিকার ওম বিড়লা তালিকাভুক্ত কার্যবিবরণী গ্রহণ করেন। বিরোধী সদস্য যারা ওয়েলে নেমে হট্টগোল করছিল, তাদের তাদের আসনে ফিরে গিয়ে সংসদের কার্যক্রম চালিয়ে যেতে অনুরোধ করেন স্পিকার। বিরোধী সদস্যরা স্পিকারের আবেদনে কর্ণপাত করেনি। ফলে এদিন রাষ্ট্রপতির ভাষণের ওপরে কোনও কথা বলতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতে কখনও এমন ঘটনা ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ সাংসদরা।

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর