‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের ফরাক্কায় মাটি ধসে বিপত্তি। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ধসের কারণে কার্যত বিচ্ছিন্ন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। সেই ধস মেরামতির কাজ করছে রেল। যদিও পরিস্থিতির কথা মাথাতে রেখে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে উত্তরবঙ্গে যেতে পারছেন না বহু মানুষ। সেই অসুবিধার কথা মাথাতে রেখেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে জলসম্পদ ভবনে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ফরাক্কার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেই বিষয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘ট্রেন বাতিলের কারণে অতিরিক্ত ৮টি বাস চলছিল, এখন সেটি বাড়িয়ে আরও ২০টি করা হয়েছে। পরিবহণমন্ত্রী সবটাই আপনাদের জানিয়েছেন। রেল দ্রুততার সঙ্গে কাজ করছে। আজ রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের জন্য নিখরচায় থাকার ব্যবস্থা করা হচ্ছে। জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি লজে যাত্রীদের রাখা হবে। কাউকে টাকা খরচ করতে হবে না। ট্রেনে যে যাত্রীরা আটকে পড়েছেন, তাঁদের খাবার ও জল পরিবেশন করবে পুলিশ।’

বিস্তারিত আসছে……

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের