আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসন প্রকল্পে একাধিক বড় সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। অবিক্রিত ফ্ল্যাট বণ্টন থেকে শুরু করে নতুন আবাসন তৈরি- একাধিক ক্ষেত্রে নিয়ম বদলের ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী দীপক বর্মন। তাঁর দাবি, আগামী দিনে আবাসন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হবে। সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ পরিবার এই উদ্যোগে উপকৃত হবেন। মন্ত্রী জানান, ২০২৪-২৫ সালে লটারির মাধ্যমে যাঁরা আবাসন পাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন, তাঁদের অনেককেই এখনও ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হয়নি। আইনি জটিলতা মিটিয়ে এবার সেই ফ্ল্যাটগুলি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আগে আবাসনের ক্ষেত্রে লিজ মালিকানা দেওয়া হলেও এবার থেকে নতুন করে আর লিজ-হোল্ড নয়, ফ্রি-হোল্ড মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রায় ৩৭০ টি ফ্ল্যাট অবিক্রিত রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, আগের সরকারের আমলে কিছু ফ্ল্যাট বিক্রি না করে রাখা হয়েছিল। সেই আবাসনগুলিই এবার উপযুক্তদের মধ্যে বণ্টন করা হবে। ইতিমধ্যে যারা একবার ফ্ল্যাট পেয়েছেন , তাঁরা ফের নতুন আবাসনের জন্য আবেদন করলে এতদিন সাধারণত সুযোগ পেতেন না। এবার সেই নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় তাঁরাও আবেদন করতে পারবেন এবং অবিক্রিত ফ্ল্যাটগুলির ক্ষেত্রে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে বণ্টনের ব্যবস্থা করা হবে। তবে ভবিষ্যতে তৈরি হতে চলা নতুন আবাসনগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। নতুন প্রকল্পে আগের মতোই নির্দিষ্ট প্রক্রিয়া এবং লটারির মাধ্যমে ফ্ল্যাট বণ্টন করা হবে।

আরও পড়ুন: দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

কোথায় কোথায় তৈরি হবে নতুন আবাসন?

নতুন আবাসন তৈরির ক্ষেত্রেও একাধিক প্রকল্পের পরিকল্পনা রয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী—

জলপাইগুড়ির রাজপাই: প্রায় ৭ একর জমিতে জমি উন্নয়ন করে LIG ও MIG শ্রেণির আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে।

শিলিগুড়ির হিমালয় কন্যা: সেখানে G+7 আবাসিক প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঠাকুরপুকুর: প্রায় ২২ একর জমিতে LIG, MIG এবং HIG—তিন শ্রেণির মানুষের জন্য আবাসন তৈরি হবে। প্রকল্পটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

নিউটাউনের অ্যাকশন এরিয়া-১: ১২টি প্লটে G+7 আবাসন তৈরি করা হবে। সব মিলিয়ে প্রায় ৪৮টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য।

অ্যাকশন এরিয়া-২: দীর্ঘদিন ধরে থমকে থাকা ‘সান রে’ HIG আবাসন প্রকল্প ফের চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে ৫০০-র বেশি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন প্রকল্প মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ পরিবারকে আবাসনের আওতায় আনার লক্ষ্য রয়েছে। বিশেষ করে LIG এবং MIG শ্রেণির মানুষের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তাবিত আবাসনে LIG-এর জন্য প্রতি বর্গফুট কার্পেট এরিয়া প্রায় ৪ হাজার ৫০০ টাকা এবং MIG-এর জন্য প্রায় ৫৫০০-৫৬০০ টাকা হারে মূল্য নির্ধারণের কথা জানানো হয়েছে। আবাসনের পাশাপাশি বন্ধ হওয়ার মুখে থাকা ইটভাটাগুলিকেও ফের চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর ফলে প্রায় ৬ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে বলে দাবি তাঁর। দীর্ঘদিন ধরে সদস্যের অভাবে West Bengal Real Estate Regulatory Authority ঠিকমতো কাজ করতে পারছিল না বলেও জানিয়েছেন মন্ত্রী। সেই সমস্যাগুলি ধাপে ধাপে সমাধানের কাজ শুরু হয়েছে বলে দাবি তাঁর। সাধারণ মানুষের হয়রানি কমাতে আবাসন দফতরের জন্য একটি ডিজিটাল পোর্টাল চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানোর পর শুনানির তারিখ, শুনানিতে কী সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সব তথ্য এক জায়গায় পাওয়া যাবে। মন্ত্রী আরও জানিয়েছেন, পোর্টালটি কার্যকর ভাবে পরিচালনার জন্য দফতরে প্রয়োজনীয় কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হবে।

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

এক সপ্তাহ কথা না বলার ‘অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে