পুণেতে হিন্দু পূণ্যার্থীদের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ, সমালোচনায় সরব বিরোধীরা

লাঠিচার্জের কথা বেমালুম অস্বীকার করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: রাজ্যে হিন্দুত্ববাদীদের সরকার। অথচ মন্দিরে ঢুকতে গিয়ে মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা সরকারের পুলিশের বেধড়ক লাঠি খেতে হলো হিন্দু পূণ্যার্থীদের। পুলিশের বেধড়ক লাঠিপেটায় আহত হয়েছেন একাধিক পূণ্যার্থী। আর বিজেপি-শিবসেনা সরকারের পুলিশের এমন আচরণের প্রতিবাদে গর্জে উঠেছেন এনসিপি-শিবসেনা নেতারা। শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত কটাক্ষের সুরে বলেছেন, ‘মহারাষ্ট্রে মোঘল শাসকদের রাজত্ব ফিরে এসেছে।’ হিন্দু পূণ্যার্থীদের ওপরে বেধড়ক লাঠিচার্জের ঘটনায় যথেষ্টই বিড়ম্বনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যদিও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেছেন, পুলিশ লাঠি চালায়নি।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আষাঢ় একাদশী উপলক্ষে পান্ডারপুরে ভগবান ভিটোবার (ভগবান কৃষ্ণ) মন্দিরে জড়ো হতে আলান্দি ও ঢেউ থেকে ধ্যানেশ্বর ও তুকারাম মহারাজের পাল্কি নিযে রওনা হয়েছিলেন কৃষ্ণ উপাসক হিসেবে পরিচিত ওয়ারকারি সম্প্রদায়ের ভক্তরা। কিন্তু আলান্দিতে শ্রীক্ষেত্র মন্দিরে আচমকাই শোভাযাত্রায় অংশ নেওয়া পূণ্যার্থীদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ লাঠি উঁচিয়ে হিন্দু পূণ্যার্থীদের দিকে তেড়ে যাচ্ছে। এমনকী মন্দিরে ঢুকতে বাধা দিচ্ছে। পুলিশের লাঠিতে বেশ কয়েকজন পূণ্যার্থী আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু পূণ্যার্থীদের ওপরে পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় সরব হন বিরোধীরা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত, প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে, রাজ্যের বিরোধী দলনেতা অজিত পওয়াররা ওয়াকারি সম্প্রদায়ের পূণ্যার্থীদের ওপরে লাঠিচার্জের নিন্দা করে বলেছেন, ‘যারা নিজেদের হিন্দুত্ববাদী হিসেবে দাবি করে, তাঁদের জমানাতেই আজ ধর্মীয় উ‍ৎসব পালন করতে গিয়ে পুলিশের লাঠি খেতে হচ্ছে হিন্দু পূণ্যার্থীদের।’

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা