বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

শুক্রবার শঙ্কর মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করে বহুজাতিক মার্কিন সংস্থা ওয়েলস ফার্গো।

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India flight) এক মহিলার (woman) গায়ে প্রস্রাব করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে (Shankar Mishra) গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi police)। শনিবার তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা। অভিযুক্ত ব্যক্তি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর নামে লুক আউট নোটিসও জারি হয়। অবশেষে শনিবার তাকে গ্রেফতার করতে সক্ষম হল দিল্লি পুলিশ (Delhi police)।

মুম্বইয়ের বাসিন্দা অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করতে দিল্লি পুলিশ তদন্তকারীদের একটি দল কর্ণাটকের বেঙ্গালুরুতে পাঠিয়েছিল। অভিযুক্ত বেঙ্গালুরুতে রয়েছে বলে দিল্লি পুলিশ সূত্র মারফত জানতে পেরেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গা ঢাকা দেওয়ার পর শঙ্কর নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিল, বন্ধু ও নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে কেবলমাত্র তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করছিল।

প্রসঙ্গত বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগে শুক্রবার ৩৪ বছর বয়সী শঙ্কর মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করে বহুজাতিক মার্কিন সংস্থা ওয়েলস ফার্গো। নিজেদের কর্মীকে বরখাস্ত করে মার্কিন ওই সংস্থাটি জানিয়েছিল, ‘যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। কর্মীরা পেশাগত ও সামাজিক দায়িত্ব পালনে সংবেদনশীল হবেন তাই আশা করা করে সংস্থা। শঙ্কর মিশ্র যা করেছেন তা লজ্জাজনক। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হল।’ উল্লেখ্য গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা সত্তর বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। ওই অসভ্য আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ না করে উল্টে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন। বিমান কর্মীদের সহযোগিতা না পেয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তার গোচরে বিষয়টি আনেন ওই বৃদ্ধা যাত্রী। এর পরেই টনক নড়ে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার কর্তাদের।

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর