হু হু করে বেড়েছে সাইবার ক্রাইম- অনলাইনে প্রতারণা, প্রকাশ্যে এল পরিসংখ্যান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বর্তমান সময়ে দাঁড়িয়ে দিন দিন বেড়ে চলেছে সাইবার অপরাধের ঘটনা। আর তাতেই বাড়ছে আতঙ্ক। এই আবহে এবার মুম্বই পুলিশের তরফে প্রকাশিত হয়েছে একটি পরিসংখ্যান। সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিসংখ্যান অনুসারে, চলতি বছর মুম্বইতে সাইবার অপরাধের ঘটনা বেড়েছে প্রায় ২৭ শতাংশ। শুধু তাই নয় অনলাইনে প্রতারণা বেড়েছে ৩৮ শতাংশ ।

মুম্বই পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুসারে, এ বছর ৪০৫৪টি সাইবার ক্রাইম মামলা নথিভুক্ত হয়েছে। ৯৭০ জনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে।  পরিসংখ্যানে আরও জানা গেছে যে অনলাইনে প্রতারণার ঘটনা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।পুলিশ অনলাইন প্রতারণার মামলাগুলিকে ১১ টি বিভিন্ন বিভাগে শ্রেণিবদ্ধ করেছে। সেগুলি হল – বিনিয়োগ জালিয়াতিতে , চাকরি জালিয়াতিতে ,  জাল ওয়েবসাইটে  জালিয়াতি , অনলাইন ক্রয় জালিয়াতি, কাস্টম / উপহার জালিয়াতি , ঋণ জালিয়াতি, ক্রিপ্টো-মুদ্রা জালিয়াতি , বীমা / প্রভিডেন্ট ফান্ড জালিয়াতি , বৈবাহিক জালিয়াতি এবং অনলাইন ভর্তি নিয়ে জালিয়াতি।

অন্যদিকে এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, পুলিশ ৭৪১ টি  ক্রেডিট / ডেবিট কার্ড অনলাইন জালিয়াতি, জাল সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে ১০৮ টি , হ্যাকিং ৩৩ টি, ডেটা চুরি ২১ টি এবং পর্নোগ্রাফিতে  ১৪ টি জালিয়াতির মামলা দায়ের হয়েছে।

একনজরে দেখে সাইবার অপরাধে মামলার পরিসংখ্যান –

বিনিয়োগ জালিয়াতি- ৮৯৬টি মামলা

ক্রেডিট / ডেবিট কার্ড অনলাইন জালিয়াতি – ৭৪১ টি  মামলা

চাকরির প্রতারণা- ৩৮৮টি মামলা

অশ্লীল ইমেইল/এসএমএস মাধ্যমে জালিয়াতি – ১৭৫ টি মামলা

ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল / এসএমএস জালিয়াতি  – ১০৮  টি মামলা

ভুয়া ওয়েবসাইট- ৯৪টি মামলা

 এমআইএম মাধ্যমে জালিয়াতি  – ৬৮  টি মামলা

ক্রয় জালিয়াতি -৬৩ মামলা

কাস্টম/গিফট জালিয়াতি- ৫৫টি মামলা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য