ড্রাইভিং শিখতে গিয়ে সটান কুয়োতে পড়ল গাড়ি, প্রাণ গেল ৩ যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রে । গাড়ি চালানো শিখতে গিয়ে ঘটল বিপত্তি। আচমকাই গাড়ি  গিয়ে পড়ল কুয়াের মধ্যে । আর তাতেই প্রাণ হারিয়েছেন গাড়িতে থাকা তিন জন । এমনই ঘটনা ঘটেছে নাগপুর জেলার বুটিবোরি থানার অন্তর্গত বালভারতী ময়দান এলাকায় । 

এই প্রসঙ্গে বুটিবোরি থানার পরিদর্শক প্রতাপ ভোঁসলে জানিয়েছেন, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। তিন যুবক মিলে গাড়ি চালানো শিখছিলেন । আর সেইসময় হঠাৎ গাড়ির গতি বেড়ে যায় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের কাছে একটি কুয়োর মধ্যে  পড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ । তারা এসে কুয়ো থেকে গাড়ি সহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তখনই চিকিৎসকরা তিন যুবককে মৃত বলে ঘোষণা করেন।  স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । 

মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । জানা গিয়েছে , নিহতরা হলেন- সুরজ চবন, সাজন চবন এবং সন্দীপ চবন। সুরজ এবং সাজন দুজনেই সৎ ভাই। অন্যদিকে সন্দীপ ছিল সুরজের বন্ধু।  ইতিমধ্যেই পুলিশ এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছে । সেইসঙ্গে এই দুর্ঘটনা কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা