সন্তানহীন দম্পতি ও সিঙ্গেল চাইল্ড বাড়ছে দেশে, পর্ষবেক্ষণ শীর্ষ আদালতের

সমলিঙ্গের বিয়ের বৈধতা মামলার শুনানিতে উঠে এল শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে দেশে সন্তানহীন দম্পতি ও সিঙ্গেল চাইল্ডদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের(Supreme Court) শীর্ষ বেঞ্চ বা সাংবিধানিক বেঞ্চে(Constitution Bench) চলছে সমলিঙ্গের বিয়ে(Same Sex Marriage) বৈধতা পাওয়া বা না পাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মামলা যার দিকে গোটা দেশ তাকিয়ে আছে। কেন্দ্র সরকার প্রথম থেকেই সমলিঙ্গের বিবাহের বিরোধী। তাঁরা তো চাইই না সুপ্রিম কোর্ট এই মামলা শুনুক। এমনকি এই প্রসঙ্গে তাঁরা সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিল। যদিও সেই আপত্তি ধোপে টেকেনি, সাংবিধানিক বেঞ্চ কেন্দ্রের সব যুক্তি, সব আপত্তি ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। সেই সঙ্গে সাংবিধানিক বেঞ্চে বিচারপতিদের পর্যবেক্ষণে(Observation) এমন সব বিষয় উঠে আসছে যা দেখে মনে করা হচ্ছে সমলিঙ্গের বিয়ের বৈধতার কথা ঘোষণা করা বা সেই মর্মে রায় দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। কেননা যে সব পর্যবেক্ষণ শীর্ষ আদালত তুলে ধরছে বা সামনে নিয়ে আসছে তা দিয়েই যারা সমলিঙ্গের বিবাহের বিরুদ্ধে তাঁদের সব আপত্তি খারিজ হয়ে যাচ্ছে। সেই সব পর্যবেক্ষণের অন্যতম হল দেশে সন্তানহীন দম্পত্তিদের(Childless Couple) সংখ্যা বৃদ্ধি এবং সিঙ্গেল চাইল্ডদের(Single Child) সংখ্যা বৃদ্ধি।

আরও পড়ুন সমলিঙ্গের সম্পর্ক শুধু শরীরে আবদ্ধ নেই, সেখানে মনও আছে

বৃহস্পতিবার ছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে সমলিঙ্গের বিয়ের মামলায় শুনানির তৃতীয় দিন। এদিন শুনানি চলাকালীন সময়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে নিয়ে আসেন। কেন আনেন? যারা সমলিঙ্গের বিয়ের বিরুদ্ধে তাঁদের অন্যতম দাবি, দুটি ছেলে বা দুটি মেয়ে বিয়ে করলে তাঁরা সন্তান উৎপাদনে অক্ষম। বিয়ের অন্যতম শর্তই হচ্ছে নাকি সন্তান উৎপাদন ও বংশবৃদ্ধি। কিন্ত এখানেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ সামনে আনেন শীর্ষ বিচারপতি। তিনি জানান, দেশজুড়ে সন্তানহীন দম্পতির সংখ্যা বাড়ছে। কেউ কেউ শারীরিক সমস্যার জন্য সন্তান নিতে পারছেন না, আবার কেউ কেউ কাজের ব্যস্ততার জন্য সন্তান নিতে চাইছেন না। তাহলে তাঁরা কী দম্পতি নয়? নাকি তাঁদের বিয়েটা করা উচিত নয় বা বিয়েটা ভেঙে দেওয়া উচিত। যদি তাঁদের বিয়ে করার ও একত্রে দাম্পত্য জীবন কাটাবার অধিকার থাকে তাহলে দুইজন পুরুষ বা দুইজন নারীর বিয়ের অধিকার থাকবে না কেন!

আরও পড়ুন ‘ভারত জোড়ো যাত্রা’ নয় অভিষেকের নব জোয়ার কর্মসূচি

একই সঙ্গে আদালতের যুক্তি, দেশ জুড়ে সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদারের সংখ্যা বাড়ছে। তাঁদের সন্তানদেরকেই সিঙ্গেল চাইল্ড বলা হচ্ছে। দেখা যাচ্ছে সিঙ্গেল মাদারের ক্ষেত্রে তাঁরা হয় নিজেরা গর্ভধারণ করছেন বা দত্তক নিচ্ছেন। আর সিঙ্গেল ফাদাররা বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান দত্তক নিচ্ছেন। ক্লেউ কেউ সঙ্গীনির কাছ থেকে সন্তান নিয়ে প্রতিপালন করছেন। অর্থাৎ এক্ষেত্রে বিয়ে করাটা প্রধান্য পাচ্ছে না এবং চোখের সামনে একজন বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল মাদার থাকাটাও বাধ্যতামূলক হচ্ছে না। বিয়ে না করেও যদি কেউ এভাবে সন্তান প্রতিপালন করতে পারেন তাহলে দুইজন পুরুষ বা দুইজন নারী বিয়ে করে সন্তান দত্তক নিলে সেখানে আপত্তি উঠবে কেন! এর পাশাপাশি আদালত এদিন জানিয়ে দিয়েছে সমলিঙ্গের বিয়ের বৈধতা চেয়ে যারা আবেদন করেছেন তাঁদের সংখ্যা অনেক বেশি থাকায় এবার তাঁদেরই ঠিক করে নিতে হবে তাঁদের মধ্যে কে কে আর এই মামলার স্বপক্ষে কথা বলবেন আর কতক্ষণ বলবেন। কার্যত এটা বোঝাই যাচ্ছে মামলার শুনানি আর দীর্ঘায়িত করতে রাজি নন সাংবিধানিক বেঞ্চের বিচারপতিরা। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সম্ভবত সেদিন বা পঞ্চম দিন যে শুনানির জন্য ঠিক হবে সেদিনই এই মামলার রায় দিয়ে দিতে পারে দেশের শীর্ষ আদালত।

বলিউডে ফের শোকের ছায়া, আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বছর শেষেই বিয়ের পিঁড়িতে মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি, সম্পন্ন বাগদান, পাত্র কে?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯